ব্যাঙ্গালোর, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসাবে যে দল ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছিল তাদেরই কি না বিদায় নিতে হল প্রথম রাউন্ড থেকে! বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে ক্রিকেটের সেরা আসর থেকে অপ্রত্যাশিত বিদায়ের যন্ত্রণা নিঃসন্দেহে বহু দিন ধরে পোড়াবে ভারতীয় ক্রিকেটাঙ্গনকে। বিশ্বকাপ থেকে আগেভাগে দেশে ফিরে আসার পর সমর্থকদের রোষের শিকারও হতে হয়েছিল ভারতের কয়েক জন ক্রিকেটারকে। তবে রাহুল দ্রাবিড়ের দাবী, সে সব দুঃসহ স্মৃতি এখন অতীত। এবং সেই যন্ত্রণাদায়ক দিনগুলোকে পেছনে ফেলে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে আসন্ন সফরে ভাল করার প্রত্যয়ও উচ্চারিত হয়েছে ভারতের অধিনায়কের কণ্ঠে। শনিবার ব্যাঙ্গালোরে কন্ডিশনিং ক্যাম্প শেষ হওয়ার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই তরুণ পেসার, ওয়ানডের নতুন সহ --- অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, কোচ নির্বাচন নিয়ে ভারতের সমস্যা ইত্যাদি ভিন্ন, ভিন্ন প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।
"বিশ্বকাপের দুঃসহ অভিজ্ঞতা থেকে আমাদের দল বেরিয়ে এসেছে। আমাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ এবং সফরে যাবার জন্য ইংল্যান্ড দারুণ এক জায়গা"---- বিশ্বকাপের দুঃখজনক দিনগুলোকে পেছনে ফেলার কথা এভাবেই জানালেন দ্রাবিড়। এর পর বললেন আয়ারল্যান্ডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচ সিরিজের চ্যালেঞ্জের কথা,"দক্ষিণ আফ্রিকা এখন বিশ্বের দুই নম্বর ওয়ানডে দল। তারা বেশ ভাল ফলও করেছে সা
bdnews24