২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার নাগালের মধ্যেই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের টিকিট

এ বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ সেভাবে টানতে পারেনি দর্শকদের। গত বছর ভারতের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্টেডিয়ামগুলোর অনেক আসনই ছিল ফাঁকা। ক্রিকেটের সবচেয়ে বড় দুই আসরে দর্শক কম হওয়ার কারণ কি? বেশ কয়েকটা কারণের মধ্যে টিকেটের উচ্চমূল্যই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। আগামী সেপ্টেম্বরে প্রথম বারের মতো অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আয়োজকরা তাই ঝুঁকির পথে হাঁটছেন না। মাঠে দর্শকদের টেনে আনার লক্ষ্যে টিকেটের দাম যথাসম্ভব কম রাখার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জোহানেসবার্গ, ১২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)-- এ বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ সেভাবে টানতে পারেনি দর্শকদের। গত বছর ভারতের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্টেডিয়ামগুলোর অনেক আসনই ছিল ফাঁকা। ক্রিকেটের সবচেয়ে বড় দুই আসরে দর্শক কম হওয়ার কারণ কি? বেশ কয়েকটা কারণের মধ্যে টিকেটের উচ্চমূল্যই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। আগামী সেপ্টেম্বরে প্রথম বারের মতো অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আয়োজকরা তাই ঝুঁকির পথে হাঁটছেন না। মাঠে দর্শকদের টেনে আনার লক্ষ্যে টিকেটের দাম যথাসম্ভব কম রাখার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামী ১১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছে মঙ্গলবার। সেই অনুষ্ঠানে সিএসএ প্রধান জেরাল্ড মাজোলা দিয়েছেন টিকেটের দাম সবার সাধ্যের মধ্যে রাখার ঘোষণা,"আইসিসির আগের দুটো টুর্নামেন্ট অর্থাৎ ক্যারিবিয়ানের বিশ্বকাপ ও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থা আমরা দেখেছি। সেগুলো দেখার পর আমার মতামত হলো, ঐ টুর্নামেন্ট দুটো সফল হয়নি। তাই ওসব টুর্নামেন্টের বাজে পরিণাম যেন এখানে অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতেও না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের । আর স্টেডিয়ামগুলো যেন দর্শকে পরিপূর্ণ থাকে সেটাও নিশ্চিত করতে হবে। প্রত্যেকেই যাতে টুর্নামেন্ট উপভোগ করতে পারে তার নিশ্চয়তা দিতে হবে। সে কারণেই টিকেটের দাম ২০ থেকে ১৬০ র‌্যান্ডের (১ দশমিক ৪ থেকে ১১ দশমিক ২৪ মার্কিন ডলার) মধ্যে রাখা হবে।" টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে দশটি টেস্ট খেলুড়ে দেশ আর আইসিসির দুই সহযোগী সদস্য কেনিয়া ও স্কটল্যান্ড অংশ নেবে। টুর্নামেন্টের ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ, কেপটাউন ও ডারবানে । প্রত্যেক ভেন্যু ৯টি করে ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে। কল সেন্টার ও ইন্টারনেটের মাধ্যমে বৃহস্পতিবার থেকে শুরু হবে টিকেট বিক্রি। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এসি/১৮১৫ ঘ.