২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন গ্রাহাম ফোর্ড

ভারতের কোচ হিসেবে একরকম নিয়োগ পেয়ে যাওয়ার পরও এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন গ্রাহাম ফোর্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত ইংলিশ কাউন্টি কেন্ট ----- এর ডিরেক্টর অব কোচিংয়ের দায়িত্ব নিয়েই খুশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

লন্ডন, ১১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- ভারতের কোচ হিসেবে একরকম নিয়োগ পেয়ে যাওয়ার পরও এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন গ্রাহাম ফোর্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ জানিয়ে দিয়েছেন, তিনি আপাতত ইংলিশ কাউন্টি কেন্ট ----- এর ডিরেক্টর অব কোচিংয়ের দায়িত্ব নিয়েই খুশি। অনেক কাঠ - খড় পোড়ানোর পর ভারতের কোচ বেছে নেয়ার জন্য গঠিত সাত সদস্যের বিশেষ কমিটি গ্রাহাম ফোর্ডকে নিয়োগের সিদ্ধান্ত নেন গত শনিবার। সেদিনই ইংল্যান্ডের সাবেক স্পিনার জন এম্বুরি আর তার সাক্ষাৎকারও নিয়েছিল সাত সাবেক ক্রিকেটারকে নিয়ে গঠিত কমিটি। ফোর্ডের নিয়োগ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়ে যেতো ১২ জুন, মঙ্গলবার অনুষ্ঠেয় বিসিসিআই -- এর কার্যকরী কমিটির সভায়। তবে এখন আর নিয়োগ চূড়ান্ত করার প্রশ্নই উঠছে না, কেননা, গ্রাহাম ফোর্ড কেন্ট প্রচারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন ভারতে কাজ করতে আসা তার পক্ষে সম্ভব হচ্ছে না, " ভারতীয় দলকে কোচিং করানোর কাজের খুঁটিনাটি জানার জন্যে আমাকে ভারতে যেতে দেওয়ায় আমি ক্লাবের (কেন্ট) প্রতি খুব কৃতজ্ঞ। এতে করে বিসিসিআই --- এর দেয়া অফার এবং শূন্যপদ পূরণে তাদের তাগিদটা উপলব্ধি করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সতর্ক বিবেচনার পর আমি এখানে কেন্ট --- এর সঙ্গেই কাজ চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।" এমনিতে ভারতের কোচ হতে অস্বীকৃতি জানানোর সরাসরি কোনো কারণ না বললেও পরিবারের প্রতি দায়িত্ববোধ এ ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে এমন একটা ইঙ্গিত আছে ফোর্ডের কথায়," খুব কঠিন সিদ্ধান্তই নিতে হলো। ভারত যে আমার সামর্থ্যরে প্রতি এত আগ্রহ দেখিয়েছে এতে আমি সম্মানিত, তবে আমার এবং আমার পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।" ফোর্ডের এই নাটকীয় সিদ্ধান্ত বিসিসিআইকে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। তাদের বিবেচনায় এখন সম্ভবত কোনো আন্তর্জাতিক মানের কোচ নেই। শনিবারের সাক্ষাৎকারে জন এম্বুরিকে 'না' বলেই সাবেক দক্ষিণ আফ্রিকার কোচকে স্বাগত জানিয়েছিল কোচ বাছাইয়ের বিশেষ কমিটি। তার আগে আগ বাড়িয়ে ভারতের কোচ হতে চাওয়া ডেভ হোয়াটমোরের আবেদনও প্রত্যাখ্যান করে তারা। নতুন কোচ হিসেবে ভারত এখন কাকে বেছে নেয়, সেটাই এখন দেখার। ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৮৫৪ ঘ.