২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াকে টেনে তুললো ধোনি আর জয়াবর্ধনের সেঞ্চুরি

পিটার ওনগোন্ডোর মারাত্মক বোলিংয়ের মুখে একসময় স্কোর ৫ উইকেটে ৭২। মনে হচ্ছিলো শেষ ম্যাচে বুঝি সান্ত্বনার জয় পাওয়া আগেভাগেই নিশ্চিত করতে চলেছে আফ্রিকা। ভুল। ওই ষষ্ঠ উইকেট জুটিতেই অনুমানটাকে ভুল প্রমান করে মাত্র ২৯ দশমিক ৪ ওভারে ২১৮ রান তুলে নিলেন জয়াবর্ধনে আর ধোনি। দুজনই পেলেন সেঞ্চুরির দেখা। জয়াবর্ধনে তার দশম ওয়ানডে সেঞ্চুরিটাকে (১০৬ বলে ১০৭, ৯টি চার ২টি ছক্কা) বেশি দূর নিয়ে যেতে না পারলেও ধোনি কিন্তু তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিটাকে ১৩৯ (৯৭ বল, ১৫ টি চার ৫টি ছক্কা) পর্যন্ত নিয়ে গিয়েও থামেননি। ৫০ ওভারে তাই ৮ উইকেটে ৩৩১ রান করে ফেলেছে এশিয়া। তাদের সান্ত্বনার জয় পাওয়ার সম্ভাবনা যে বেশ কমে গেছে তা বোধহয় আফ্রিকা অধিনায়ক জাস্টিন কেম্পও মানবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

চেন্নাই, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- পিটার ওনগোন্ডোর মারাত্মক বোলিংয়ের মুখে একসময় স্কোর ৫ উইকেটে ৭২। মনে হচ্ছিলো শেষ ম্যাচে বুঝি সান্ত্বনার জয় পাওয়া আগেভাগেই নিশ্চিত করতে চলেছে আফ্রিকা। ভুল। ওই ষষ্ঠ উইকেট জুটিতেই অনুমানটাকে ভুল প্রমান করে মাত্র ২৯ দশমিক ৪ ওভারে ২১৮ রান তুলে নিলেন জয়াবর্ধনে আর ধোনি। দুজনই পেলেন সেঞ্চুরির দেখা। জয়াবর্ধনে তার দশম ওয়ানডে সেঞ্চুরিটাকে (১০৬ বলে ১০৭, ৯টি চার ২টি ছক্কা) বেশি দূর নিয়ে যেতে না পারলেও ধোনি কিন্তু তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিটাকে ১৩৯ (৯৭ বল, ১৫ টি চার ৫টি ছক্কা) পর্যন্ত নিয়ে গিয়েও থামেননি। ৫০ ওভারে তাই ৮ উইকেটে ৩৩১ রান করে ফেলেছে এশিয়া। তাদের সান্ত্বনার জয় পাওয়ার সম্ভাবনা যে বেশ কমে গেছে তা বোধহয় আফ্রিকা অধিনায়ক জাস্টিন কেম্পও মানবেন। আগের দু ম্যাচের মতো সিরিজের শেষ ম্যাচেও টসে জিতেছিলেন এশিয়া অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তবে পরের অভিজ্ঞতা এশিয়ার জন্য একেবারেই অন্যরকম। ম্যাচ শুরু হতেই পড়তে থাকে উইকেট। শনিবারের ম্যাচে দলকে ঝড়ো সূচনা এনে দেওয়া বীরেন্দর শেবাগ (৮) মোর্নে মরকেলের বলে ফিরে যাওয়ার পর ধ্বংসযজ্ঞে নেমে পড়েন পিটার ওনগোন্ডো। কেনিয়ান এই ফাস্টবোলার একে একে ফিরিয়ে দেন সনাৎ জয়াসুরিয়া (১৩), উপুল থারাঙ্গা (১০) আর মোহাম্মদ ইউসুফকে (২)। ৮, ৩০, ৪৫ ও ৫১ --- এভাবে কোনো জুটি গড়ে ওঠার আগেই উইকেট হারিয়ে চলা এশিয়ার জন্য ঘুরে দাঁড়ানোটা জরুরি হয়ে পড়েছিল। অধিনায়ক জয়াবর্ধনেকে সঙ্গে নিয়ে সেই চেষ্টাই করেছিলেন যুবরাজ সিং (৩১)। কিন্তু তাকে কেম্পের ক্যাচ বানান চিগুম্বুরা। ১৬ দশমিক ৪ ওভার শেষে স্কোর ৫ উইকেটে ৭২। আফ্রিকা একাদশ তখন সিরিজে একমাত্র জয়ের স্বপ্নে বিভোর। জয়াবর্ধনে আর ধোনি শেষ পর্যন্ত স্বপ্নটাকে দুঃস্বপ্নে রূপান্তর করে ছেড়েছেন। শেষদিকে মাশরাফি (১), হরভজন (৪) আর মোহাম্মদ রফিক (অপ. ০) তেমন কোনো অবদান রাখতে না পারলেও আফ্রিকার বোলারদের জন্য এ ম্যাচের অভিজ্ঞতাও সুখকর হয়নি। ক্রিকইনফো ---- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এসি /১৯২৬ ঘ.