২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল লিড নেয়ার পথে ইংল্যান্ড

দ্বিতীয় দিনশেষে এক উইকেট হারিয়ে লিড ছিল ১৭৫ রানের। শনিবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন লাঞ্চ পর্যন্ত সেটাকে ২৭৭ রান পর্যন্ত বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। সেজন্য তাদের শুধু হারাতে হয়েছে অধিনায়ক মাইকেল ভনকে। লাঞ্চের সময় স্বাগতিকদের স্কোর ছিল দুই উইকেটে ১৩৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ম্যানচেস্টার, ইংল্যান্ড, ৯ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- দ্বিতীয় দিনশেষে এক উইকেট হারিয়ে লিড ছিল ১৭৫ রানের। শনিবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন লাঞ্চ পর্যন্ত সেটাকে ২৭৭ রান পর্যন্ত বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। সেজন্য তাদের শুধু হারাতে হয়েছে অধিনায়ক মাইকেল ভনকে। লাঞ্চের সময় স্বাগতিকদের স্কোর ছিল দুই উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ডকে ভাল ভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ভন ও অ্যালিস্টার কুক। দলের ৯৯ রানের সময় দিনের প্রথম আঘাতটা পেয়েছে তারা। প্রায় ১৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ভন ৪০ রান করে রিটার্ন ক্যাচ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত পেসার ড্যারেন স্যামিকে। ভন ও কুকের দ্বিতীয় উইকেট জুটির অবদান ৯৮ রান। লাঞ্চ পর্যন্ত বাকি সময়টা ক্যারিবীয়দের জন্য শুধু হতাশাই বয়ে এনেছে। লাঞ্চের সময় কুক ব্যাট করছিলেন ৪৮ রান নিয়ে। তার সঙ্গে থাকা কেভিন পিটারসেন অপরাজিত ২৩ রানে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৯৮ রান যোগ করেছেন দু জনে মিলে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৮৪০ ঘ.