২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি --- টুয়েন্টি ক্রিকেট বোলারদের জন্য খুব কঠিন : জয়াবর্ধনে

এমনিতেই ওয়ানডে ক্রিকেটে বিভিন্ন নিয়ম যেন বোলারদের হাত --- পা বেধে ফেলতে উদ্যত হয়ে থাকে সব সময়। আর খেলাটা যদি হয় টুয়েন্টি --- টুয়েন্টি অর্থাৎ ২০ ওভারের? তাহলে তো ব্যাটসম্যানদের জন্য আরো বেশি সুবিধাজনক হয়ে পড়ে পুরো ব্যাপারটা। আর ব্যাটসম্যানদের সুবিধা মানে যে বোলারদের অসুবিধা সেটা তো জানা কথাই! তবে কিছুটা বিস্ময়ের জন্ম দিয়ে বোলারদের সেই অসুবিধার কথা বললেন এক জন ব্যাটসম্যান ---- মাহেলা জয়াবর্ধনে। শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এক সেমিনারে শ্রীলঙ্কার অধিনায়ক টুয়েন্টি --- টুয়েন্টি ক্রিকেটকে আরেকটু ধীরে --- সুস্থে প্রচলন করার জন্য আবেদন জানালেন আইসিসির কাছে। কারণ একটাই, ক্রিকেটের সংক্ষিপ্ততম রূপটি বোলারদের ধ্বংস করার মতো হুমকিস্বরূপ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চেন্নাই, ভারত, ৮ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ রয়টার্স)--- এমনিতেই ওয়ানডে ক্রিকেটে বিভিন্ন নিয়ম যেন বোলারদের হাত --- পা বেধে ফেলতে উদ্যত হয়ে থাকে সব সময়। আর খেলাটা যদি হয় টুয়েন্টি --- টুয়েন্টি অর্থাৎ ২০ ওভারের? তাহলে তো ব্যাটসম্যানদের জন্য আরো বেশি সুবিধাজনক হয়ে পড়ে পুরো ব্যাপারটা। আর ব্যাটসম্যানদের সুবিধা মানে যে বোলারদের অসুবিধা সেটা তো জানা কথাই! তবে কিছুটা বিস্ময়ের জন্ম দিয়ে বোলারদের সেই অসুবিধার কথা বললেন এক জন ব্যাটসম্যান ---- মাহেলা জয়াবর্ধনে। শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এক সেমিনারে শ্রীলঙ্কার অধিনায়ক টুয়েন্টি --- টুয়েন্টি ক্রিকেটকে আরেকটু ধীরে --- সুস্থে প্রচলন করার জন্য আবেদন জানালেন আইসিসির কাছে। কারণ একটাই, ক্রিকেটের সংক্ষিপ্ততম রূপটি বোলারদের ধ্বংস করার মতো হুমকিস্বরূপ! মাত্র কয়েক বছর আগে জন্ম হওয়া টুয়েন্টি --- টুয়েন্টি ক্রিকেটের আবেদন ও জনপ্রিয়তা দিন দিনই বেড়ে যাচ্ছে। এখন প্রায় প্রত্যেকটা ওয়ানডে সিরিজের আগে অন্তত একটা টুয়েন্টি --- টুয়েন্টি ম্যাচ হওয়া একেবারে অবধারিত। ভারতে অনুষ্ঠানরত আফ্রো --- এশিয়া কাপের সূচনাও হয়েছে এ ধরনের ম্যাচ দিয়ে। শুধু তাই নয়, আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে টুয়েন্টি --- টুয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপ। তবে এটার প্রচলন নিয়ে জয়াবর্ধনে এত তাড়াহুড়া না করারই পক্ষপাতী,"ক্রিকেটের উন্নয়নশীল দেশগুলোতে খেলাটা জনপ্রিয় করার জন্য এটা একটা ভাল উদ্যোগ। কারণ এটা দ্রুতগতির, বিধ্বংসী ও সংক্ষিপ্ত এবং প্রত্যেকে তা উপভোগ করবেই। তবে আমি মনে করি ব্যাপারটা নিয়ে আমাদের তাড়াহুড়া না করাই উচিৎ। পেসারদের বিধ্বস্ত হতে এবং স্পিনারদের হিমশিম খেতে দেখতে মোটেই পছন্দ করি না আমি।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২০৫৭ ঘ.