২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার পথে ইংল্যান্ড

তৃতীয় ওভারেই জেরম টেলরের বলে অ্যান্ড্রু স্ট্রাউস এলবিডাব্লু। বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া তৃতীয় টেস্টে সূচনাটা তাই এক দমই ভাল হয়নি ইংল্যান্ডের। তবে ওয়েস্ট ইন্ডিজের উল্লাস মিলিয়ে যেতেও সময় লাগেনি। লাঞ্চ পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করে স্বাগতিকদের আর কোনো ক্ষতি হতে দেননি অধিনায়ক মাইকেল ভন ও অ্যালিস্টার কুক। লাঞ্চের সময় ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ১১২ রান। সে সময় কুক ৫১ ও ভন ৪০ রান নিয়ে ব্যাট করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

৭ জুন, ম্যানচেস্টার, ইংল্যান্ড (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- তৃতীয় ওভারেই জেরম টেলরের বলে অ্যান্ড্রু স্ট্রাউস এলবিডাব্লু। বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া তৃতীয় টেস্টে সূচনাটা তাই এক দমই ভাল হয়নি ইংল্যান্ডের। তবে ওয়েস্ট ইন্ডিজের উল্লাস মিলিয়ে যেতেও সময় লাগেনি। লাঞ্চ পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করে স্বাগতিকদের আর কোনো ক্ষতি হতে দেননি অধিনায়ক মাইকেল ভন ও অ্যালিস্টার কুক। লাঞ্চের সময় ইংল্যান্ডের স্কোর এক উইকেটে ১১২ রান। সে সময় কুক ৫১ ও ভন ৪০ রান নিয়ে ব্যাট করছিলেন। দুই অধিনায়কের কারোরই বোধহয় মন ভাল ছিল না টসের সময়। আগের টেস্টে এক ইনিংস ও ২৮৩ রানের বিশাল জয় পেলেও গত ক'দিনের ফ্লিনটফ --- বিতর্ক ভনকে কিছুটা হলেও অস্বস্তিতে রেখেছিল। তার প্রতিপক্ষ ড্যারেন গঙ্গার মানসিক অবস্থা অবশ্য আরো খারাপ হওয়ার কথা। নিয়মিত অধিনায়ক রামনরেশ সারওয়ান ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব এখন তার কাঁধে এবং গঙ্গার অধিনায়কত্বেই নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবতে হয়েছে ক্যারিবীয়দের। এমন পরিস্থিতিতে টস করতে নেমে জয়ের হাসি হেসেছেন ভন। এবং সঙ্গে সঙ্গে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি ইংল্যান্ড অধিনায়ক। তারপরই স্ট্রাইসের (৬) বিদায় ও ভন --- কুকের প্রতিরোধের সূচনা। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/১৮৫৪ ঘ.