২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনটফকে দায়ী করার খবর উড়িয়ে দিলেন ভন

বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাচ্ছে তৃতীয় টেস্ট। অথচ তার ঠিক আগে মাইকেল ভন ব্যস্ত অন্য বিষয় নিয়ে; ক্রিকেটবহির্ভুত একটা বিষয়। বিশ্বকাপ ব্যর্থতার জন্য তিনি ফিনটফকে অভিযুক্ত করেছেন বলে যে খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপে প্রাক টেস্ট সংবাদ সম্মেলনে সেটা নিয়েই সিংহভাগ কথা বলতে হল ভনকে। ম্যাচের প্রসঙ্গটা সেখানে গৌন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ম্যানচেস্টার, ইংল্যান্ড (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাচ্ছে তৃতীয় টেস্ট। অথচ তার ঠিক আগে মাইকেল ভন ব্যস্ত অন্য বিষয় নিয়ে; ক্রিকেটবহির্ভুত একটা বিষয়। বিশ্বকাপ ব্যর্থতার জন্য তিনি ফিনটফকে অভিযুক্ত করেছেন বলে যে খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপে প্রাক টেস্ট সংবাদ সম্মেলনে সেটা নিয়েই সিংহভাগ কথা বলতে হল ভনকে। ম্যাচের প্রসঙ্গটা সেখানে গৌন। মঙ্গলবার ব্রিটেনের 'দ্য গার্ডিয়ান' জানিয়েছিল, ভন নাকি আকারে --- ইঙ্গিতে তাদের বলেছেন, বিশ্বকাপে ফিনটফ মদ খেয়ে মাতলামির ঘটনার জন্ম না দিলে ইংলিশদের পারফরম্যান্স আরো ভাল হতে পারতো। কিন্তু সেই খবর প্রকাশ হওয়ার ২৪ ঘন্টা পেরোতেই ভনের কণ্ঠে সম্পূর্ণ ভিন্ন সুর। বুধবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়কের অভিযোগ, তার বক্তব্যের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছে 'দ্য গার্ডিয়ান'। 'ফ্রেডালো' ----- এই শব্দটির মাধ্যমে গোলমেলে ঘটনাটার সূত্রপাত্র। বিশ্বকাপে দণি আফ্রিকার কাছে হেরে যাবার পর সেই রাতে 'পেডালো' বা প্যাডেল চালিত একটি নৌকায় মাতাল অবস্থায় পাওয়া যায় ফিনটফকে। সঙ্গে কয়েক জন সতীর্থ থাকলেও ফিনটফকে 'অপরাধী' সাব্যস্ত করা হয়, কেড়ে নেয়া হয় সহ --- অধিনায়কত্বও। ফিনটফের ডাক নাম ফ্রেডির সঙ্গে পেডালো মিলিয়েই 'ফ্রেডালো' শব্দটার জন্ম। এবং 'দ্য গার্ডিয়ান'-- এর বক্তব্য অনুযায়ী ভনই নাকি সেই ঘটনা প্রসঙ্গে উচ্চারণ করেছেন শব্দটা। মঙ্গলবার প্রকাশিত রিপোর্টের শিরোনামও ছিল 'ফ্রেডালো'। তবে ভনের বক্তব্য হল এই শব্দটা তিনি উচ্চারণই করেননি,"একটা শব্দ পুরো ঘটনাপ্রবাহ সম্পূর্ণ বদলে দিয়েছে। অথচ সেই শব্দটা আমি বলিইনি। আমি 'ফ্রেডালো' শব্দটা ব্যবহারই করিনি। হয়তো প্রশ্নের মারপ্যাঁচের মাধ্যমে এটা ব্যবহার করা হয়েছে।" ফিনটফের সেই ঘটনা নয়, ভনের দাবী আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়েই সেদিন কথাবার্তা হয়েছে পত্রিকাটির সাংবাদিকের সঙ্গে,"পুরো কথোপকথনটা ছিল আমার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে। এবং কয়েকটি উদ্ধৃতি নিয়ে কেউ কেউ অযথাই উত্তেজিত হয়ে পড়েছে। যা ঘটেছে তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তবে আমি কখনোই কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি।" ভনের দাবি অনুযায়ী ফিনটফের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো,"ফ্রেডির সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক। আমরা দু জন খুব ভাল বন্ধুও। আরেকটা টেস্ট ম্যাচের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে এ ধরনের কথাবার্তা দলের জন্য খুবই হতাশার। সত্যি বললে খবরটা পড়ে আমরা হেসেছি। খেলা ছাড়া এখন আমাদের মাথায় আর কিছুই নেই। কিন্তু বিস্ময়করভাবে সে সব কথা নেই রিপোর্টটাতে।" তবে ভন যতই বিষয়টা উড়িয়ে দেবার চেষ্টা করুন না কেন, 'দ্য গার্ডিয়ান' পত্রিকা কিন্তু তাদের অবস্থানে অবিচল। পত্রিকাটির একজন মুখপাত্র জানিয়েছেন,"আমরা এখনও বলছি আমাদের রিপোর্টটি সঠিক। এবং আমাদের কাছে তার (ভনের) বক্তব্যের টেপও আছে।" বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারার দায়ভারও অন্য কারো কাঁধে চাপানোর চেষ্টা করেননি ভন। বরং ব্যর্থতার পেছনেই সবচেয়ে বেশি দায়ী করেছেন নিজেকে,"আমি স্বীকার করছি যে (বিশ্বকাপে) সামর্থ্য অনুযায়ী অধিনায়কত্ব করতে পারিনি আমি। বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা কিংবা ব্যাটিংও মতা অনুযায়ী করতে পারিনি। কাজেই বিশ্বকাপের বিপর্যয়ের জন্য কাউকে দোষী সাব্যস্ত করতে হলে তা করতে হবে মাইকেল ভনকেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১০ঘ.