ঢাকা, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ভারতীয় দলের কোচ হওয়ার সব আশা শেষ। তাদের আশায় থেকে এর আগে পাকিস্তানের প্রতিও খুব একটা আগ্রহ দেখাননি। তাই একূল --- ওকূল, সব কূলই হারিয়ে বসে আছেন ডেভ হোয়াটমোর। নিজেকে আক্ষরিক অর্থেই এখন বেকার ভাবতে শুরু করেছেন হয়তোবা। ঠিক এমন সময়েই বিদায়ী কোচের জন্য আশার আলো জ্বেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের কোচ হিসেবে ফিরে আসার রাস্তা এখনো তার জন্য খোলা আছে বলেই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এবং তারা বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনামকেই এক্ষেত্রে উদ্ধৃত করেছে,"হোয়াটমোরের জন্য আমাদের দরজা এখনো খোলা। তিনি একজন গ্রেট কোচ। তিনি চার বছর দায়িত্বে থাকাকালে বাংলাদেশ দলের উন্নতিও হয়েছে অনেক।" নিজে থেকেই বিসিবি হোয়াটমোরের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেনি বলেও জানিয়েছেন মাহবুব,"এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা তার নিজের নেওয়া।"
দরজা যখন খোলা, তখন এখানে দুটো প্রশ্ন আসতে বাধ্য। বিসিবিই কি তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে? নাকি হোয়াটমোর নিজে থেকে আগ্রহ প্রকাশ করলেই কেবল বিসিবি সাড়া দেবে? হঠাৎ করে বোর্ড সাধারণ সম্পাদকের এই বক্তব্যে তৈরি হয়েছে একটা বিভ্রান্তি এবং সেই বিভ্রান্তি দূর করতে মাহবুব আনাম খুব একটা আগ্রহীও নন,"এএফপি আমাকে উদ্ধৃত করে যা বলেছে, এর বাইরে আমি কিছুই বলবো না। হ্যাঁ, হোয়াটমোরের জন্য আমাদের দরজা খোলা।" এ বিষয়ে বিস্তারিত বলায় অনীহা প্রকাশ করে বলছেন,"এটা আধো আলো আধো ছায়ায় থাকাই ভালো। আমি 'দরজা খোলা'র ভাব স
bdnews24