২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে জায়গা ধরে রাখলেন হাবিবুল

আফ্রো এশিয়া কাপে খেলতে নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন ভারতে। সোমবার সকালে দল গড়তে বসলেও আগেরদিন অধিনায়কের সঙ্গে বসেছিলেন বলে জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। মতামত দিলেও অধিনায়কের 'ভোটিং পাওয়ার' এখনো নেই বলেও জানাতে হলো ফারুককে। কাজেই বলা যায়, সোমবার বিকেলে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষণা করা ১৫ সদস্যের টেস্ট দলটা শুধুই নির্বাচকদের দল। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে স্কোয়াডে যোগ দেবেন পাঁচজন। সেখানে পুরনোদের ভিড়ে একেবারে নতুন মুখ অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে স্কোয়াড যেহেতু হবে ১৪ জনের, তাই টেস্ট সিরিজ শেষে দেশে ফিরবেন ছয় ক্রিকেটার। তাদের নাম এখনই বলতে অপারগ ফারুক,"আসলে কেউ যখন কোথাও ভালো করে, তখন তাকে ফিরিয়ে আনাটা ভালো দেখায় না। তাই কারা ফিরবে সেটা নির্ধারণের জন্য টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপো করবো আমরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, ৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আফ্রো এশিয়া কাপে খেলতে নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন ভারতে। সোমবার সকালে দল গড়তে বসলেও আগেরদিন অধিনায়কের সঙ্গে বসেছিলেন বলে জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। মতামত দিলেও অধিনায়কের 'ভোটিং পাওয়ার' এখনো নেই বলেও জানাতে হলো ফারুককে। কাজেই বলা যায়, সোমবার বিকেলে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষণা করা ১৫ সদস্যের টেস্ট দলটা শুধুই নির্বাচকদের দল। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে স্কোয়াডে যোগ দেবেন পাঁচজন। সেখানে পুরনোদের ভিড়ে একেবারে নতুন মুখ অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে স্কোয়াড যেহেতু হবে ১৪ জনের, তাই টেস্ট সিরিজ শেষে দেশে ফিরবেন ছয় ক্রিকেটার। তাদের নাম এখনই বলতে অপারগ ফারুক,"আসলে কেউ যখন কোথাও ভালো করে, তখন তাকে ফিরিয়ে আনাটা ভালো দেখায় না। তাই কারা ফিরবে সেটা নির্ধারণের জন্য টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপো করবো আমরা।" তাই হাবিবুল বাশারের ওয়ানডে ভাগ্য জানার জন্য অপো করতেই হচ্ছে। টেস্ট সিরিজে ভালো খেলার পুরস্কার হিসেবে হাবিবুল ওয়ানডে দলে থাকতে পারেন কিনা? এ প্রশ্নের উত্তর অবশ্য ফারুক দিলেন না। তবে তার অন্য এক কথায় সাবেক অধিনায়কের পইে মত জোরালো বলেই মনে হল," টেস্টে হাবিবুলের ব্যাটিং আপনারা সবাই জানেন। ওয়ানডেতে অতোটা না হলেও আমি বলবো পার্থক্য উনিশ --- বিশ হবে।" ভারতের বিপে খেলা টেস্ট দলের সঙ্গে এই দলটার পার্থক্য বলতে দুটো। এর একটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আরেকটা চরম বিতর্কিত। বাহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের জায়গায় তারা দলে নিয়েছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নয় নাম্বারে থাকা আব্দুর রাজ্জাককে। এখানে ফারুকের ব্যাখ্যা,"লংগার ভার্সানের জন্য আমরা এনামুলকে রাজ্জাকের চেয়ে ভালো মনে করতাম। কিন্তু খেয়াল করলে দেখবেন এনামুলের ট্র্যাক রেকর্ড দেশের মাটিতেই ভালো। দেশের বাইরে ততোটা নয়। তাই এবার আমরা ওয়ানডেতে সফল রাজ্জাককে সুযোগটা দিচ্ছি। একসময় তো রফিককে ওয়ানডে বোলারই বলা হত। সে তো টেস্টেও ভালো করেছে। দেখা যাক না রাজ্জাক কেমন করে।" কিন্তু একসময় শুধুই ওয়ানডে খেলোয়াড় মনে করা তুষার ইমরানকে ভারতের বিপে সিরিজে টেস্ট স্কোয়াডে রেখে এবং না খেলিয়েই এখন ছুঁড়ে ফেলার জন্য অজস্র প্রশ্নের ঝাপটা সামাল দিতে হলো একা ফারুককেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কে তার দুপাশে আতহার আলী খান এবং এদিনই নির্বাচক হিসেবে প্রথম মিডিয়ার সামনে আসা আকরাম খানও ছিলেন। ফারুক দল ঘোষণার আগেই বলে দিয়েছিলেন,"বোর্ডের সিদ্ধান্ত দল নির্বাচন নিয়ে কেবল আমিই মুখপাত্র। আকরামকে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। তবে দল নির্বাচন নিয়ে নয়।" তাই প্রশ্নের তোপ ধেয়ে গেল ফারুকের দিকেই। এবং তাতে খেই হারিয়ে একসময় যুক্তিগুলোও এলোমেলো হয়ে গেল তার। ভারত সিরিজের সময় টেস্টে তুষারকে রাখার সময় বলেছিলেন, শ্রীলঙ্কায় বাংলাদেশ 'এ' দলের সফরে চারদিনের ম্যাচে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের পারফরম্যান্সের কথা। কিন্তু সেই শ্রীলঙ্কা সফরের দলে তাকে না রাখার ব্যাখ্যায় বলছেন,"ভারত সিরিজে আমরা ওকেই খেলাতাম হয়তো। কিন্তু জ্বরে পড়ে গেল। আবার ওর জায়গায় যে (রাজিন সালেহ) খেলেছে সেও ভালো খেলায় তাকে বাদ দেওয়া যায়নি।" এমনও তো নয় যে তুষারকে রাখতে হলে রাজিনকে বাদ দিতে হত। তারা যেমন ১৫ জনের দলে খালেদ মাসুদের সঙ্গে স্পেশালিস্ট উইকেটকিপার হিসেবে মুশফিকুর রহিমকে রেখেছেন,"আমরা কোনো সফরের দল গড়ার আগে অনেক কিছূ ভাবি। কন্ডিশন থাকে। আবার দেখি সফরটা কতোটা লম্বা। এবার লম্বা সফর বলে আমরা ব্যাকআপ উইকেটকিপার হিসেবে মুশফিককে নিয়েছি। তাছাড়া ও কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ দলে খেলেও ফেলেছে।" তার মানে তুষারের জায়গাটা নিয়েছেন মুশফিকই। অথচ প্রায় দেড়মাসের শ্রীলঙ্কা সফরে তারা ব্যাক আপ উইকেটকিপারের প্রয়োজন অনুভব করলেও করেননি এর চেয়েও লম্বা আড়াই মাসের বিশ্বকাপ অভিযানে। তারওপর এই কিছূদিন আগেই শ্রীলঙ্কান কন্ডিশনে তুষারের ভালো খেলার অভিজ্ঞতাও কাজে লাগানো যেত। পরে একের পর এক প্রশ্নে বিরক্ত ফারুক তুষার সম্পর্কে তাদের পুরনো অভিযোগেই ফিরে গেলেন,"আমরা জানি 'এ' দলের হয়ে দেশের অন্যতম সেরা পারফরমার তুষার। কিন্তু জাতীয় দলে আমরা যখনই ওকে সুযোগ দিয়েছি ব্যর্থ হয়েছে।" নিকট অতীতে কবে তাকে সেই সুযোগটা দেয়া হয়েছিল? ফারুক ঠিক মনেও করতে পারলেন না,"জিম্বাবুয়েতে (আসলে কেনিয়ায়) মনে হয় একটা ম্যাচ খেলেছিল।" তাও প্রায় বছরখানেক আগের কথা। এর মাঝে কোনো সুযোগই না পাওয়া তুষারকে হুট করে ভারতের বিপে টেস্ট স্কোয়াডে রাখা নিয়ে একটা গুঞ্জন চালু ছিল ক্রিকেটাঙ্গনে। বলা হচ্ছিল, প্রিমিয়ার ক্রিকেটে চ্যাম্পিয়নশিপের দোড়গোড়ায় দাঁড়ানো আবাহনীকে বিপদে ফেলার জন্যই তুষারকে দলে ডাকা হয়েছিল। জোরালো যুক্তি তুলে ধরতে না পারায় এমন অপ্রিয় প্রশ্নেরও মুখোমুখি হতে হলো ফারুককে। তিনি তার মতো করে পার পাওয়ার চেষ্টা করলেন,"আফতাবকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার পর শুনতে হচ্ছিল, এটা মোহামেডানের সুবিধার জন্য করেছি। কই, এবারো তো আফতাব টেস্ট দলে নেই।" তুষারকে তারা এমনই 'গিনিপিগ' বানিয়ে ফেলেছেন যে, কারো কারো স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে নিজেদের ব্যবহৃত হওয়ার অভিযোগও বাতাসে ভেসে বেড়ায়! শ্রীলঙ্কাগামী বাংলাদেশের টেস্ট দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা ( সহ --- অধিনায়ক), হাবিবুল বাশার, জাভেদ ওমর, মেহরাব হোসেন জুনিয়র, শাহরিয়ার নাফীস, রাজিন সালেহ, সাকিব আল হাসান, খালেদ মাসুদ, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শরীফ এবং মুশফিকুর রহিম। ওয়ানডের জন্য যে পাঁচজন যোগ দেবেন : আফতাব আহমেদ, তামিম ইকবাল, তুষার ইমরান, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪৫ঘ.