২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে পারফরম করলে ওয়ানডে দলেও থাকবেন হাবিবুল

নতুন অধিনায়কের নাম ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন হাবিবুলের জন্য সতর্কবাণীও শুনিয়েছেন,"হাবিবুলের ভাগ্য এখন নির্ভর করছে নির্বাচকদের হাতে।" এমনিতে টেস্ট দলে তার জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আছে ওয়ানডে দলে। সোমবার সকালে শ্রীলঙ্কাগামী বাংলাদেশ দল ঠিক করতে বসা নির্বাচকদের আলোচনাতেও আসবে এটা। তবে ওয়ানডে দলে হাবিবুল থাকবেন কী থাকবেন না, এই প্রশ্নের উত্তর সহসাই পাওয়ার সম্ভাবনা নেই। রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমকে তেমনই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ,"ওয়ানডের দেরী আছে অনেক। আজ ৩ জুন। বাংলাদেশ শ্রীলঙ্কাতে প্রথম ওয়ানডে খেলবে ২০ জুলাই। আমরা কাল (সোমবার) ১৫ জনের টেস্ট দল দেব। ওয়ানডের দল হবে ১৪ জনের। টেস্ট সিরিজ শেষে ওয়ানডের জন্য দলের সঙ্গে যোগ দিতে যাওয়া তিন ক্রিকেটারের নামও দিয়ে দেব আমরা। টেস্ট খেলে তাই দেশে ফিরবে চারজন। কারা কারা ফিরবে, তা নির্ধারিত হবে টেস্ট সিরিজ শেষেই। তার আগে নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 05:13 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, ৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) --- নতুন অধিনায়কের নাম ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন হাবিবুলের জন্য সতর্কবাণীও শুনিয়েছেন,"হাবিবুলের ভাগ্য এখন নির্ভর করছে নির্বাচকদের হাতে।" এমনিতে টেস্ট দলে তার জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আছে ওয়ানডে দলে। সোমবার সকালে শ্রীলঙ্কাগামী বাংলাদেশ দল ঠিক করতে বসা নির্বাচকদের আলোচনাতেও আসবে এটা। তবে ওয়ানডে দলে হাবিবুল থাকবেন কী থাকবেন না, এই প্রশ্নের উত্তর সহসাই পাওয়ার সম্ভাবনা নেই। রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমকে তেমনই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ,"ওয়ানডের দেরী আছে অনেক। আজ ৩ জুন। বাংলাদেশ শ্রীলঙ্কাতে প্রথম ওয়ানডে খেলবে ২০ জুলাই। আমরা কাল (সোমবার) ১৫ জনের টেস্ট দল দেব। ওয়ানডের দল হবে ১৪ জনের। টেস্ট সিরিজ শেষে ওয়ানডের জন্য দলের সঙ্গে যোগ দিতে যাওয়া তিন ক্রিকেটারের নামও দিয়ে দেব আমরা। টেস্ট খেলে তাই দেশে ফিরবে চারজন। কারা কারা ফিরবে, তা নির্ধারিত হবে টেস্ট সিরিজ শেষেই। তার আগে নয়।" টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা হাবিবুলকে টেস্টে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। আবার ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার চরম সিদ্ধান্তে যাওয়ার আগে নির্বাচকরা আরেকটু অপেক্ষা করে দেখতে চান বলেই তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। সেই অপেক্ষা, হাবিবুল যদি টেস্টে খুব ভালো কিছু করে দেখিয়ে ফেলেন শ্রীলঙ্কায়! কাজেই নির্বাচকরা হাবিবুলের ওয়ানডে ভাগ্য এখন নিজেদের হাতে আর ঝুলিয়ে রাখছেন না। বরং বাংলাদেশের সফলতম অধিনায়কের ওয়ানডে দলে জায়গা পাওয়া না পাওয়াটা এখন নির্ভর করছে তার ওপরই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এমপি/এমএম/২২৫০ঘ.