২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন আতাপাত্তু

একটা চোটের জন্য আঠারো মাস ধরে তিনি দলের বাইরে। 'দলের বাইরে' বললে খানিকটা ভুল বলা হয়, কেননা, বিশ্বকাপে মারভান আতাপাত্তুকে ১৪ জনের দলে রেখেছিল শ্রীলঙ্কা --- শুধু খেলার সুযোগটা পাননি! তবে এবার বোধহয় দলে না থাকা বা থেকেও না থাকার কষ্ট ভোলার সুযোগ পেয়েই যাবেন আতাপাত্তু। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলাটা মোটামুটি নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 12:08 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

কলম্বো, ৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- একটা চোটের জন্য আঠারো মাস ধরে তিনি দলের বাইরে। 'দলের বাইরে' বললে খানিকটা ভুল বলা হয়, কেননা, বিশ্বকাপে মারভান আতাপাত্তুকে ১৪ জনের দলে রেখেছিল শ্রীলঙ্কা --- শুধু খেলার সুযোগটা পাননি! তবে এবার বোধহয় দলে না থাকা বা থেকেও না থাকার কষ্ট ভোলার সুযোগ পেয়েই যাবেন আতাপাত্তু। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে তার খেলাটা মোটামুটি নিশ্চিত। ৮৮ টেস্টে ৩৮ দশমিক ৯০ গড়ে ১৬টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিসহ ৫৩৩০ আর ২৫৮ ওয়ানডেতে ৩৭ দশমিক ৫৭ গড়ে ১১ টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিসহ ৮৫২৯ রান করা মারভান আতাপাত্তু চোটের জন্য একবার বিশ্্রামে গিয়ে দেখলেন তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব দারুণ সামলে চলেছেন মাহেলা জয়াবর্ধনে। ওদিকে তরুণ উপুল থারাঙ্গা, চামারা সিলভারাও এমন ব্যাট করা শুরু করেছেন যে চোট -- সমস্যা সারলেও আতাপাত্তুর দলে ফেরার সুযোগ পাওয়াই দায়। মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। ৩৬ বছর পেরোনো শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাবেন কিনা --- এ প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে সবার মনে। এ অবস্থাতেই আতাপাত্তুর জন্য এক আশ্বাসবাণী শুনিয়েছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্ত ডি মেল,"অভিজ্ঞতা আর সামর্থ্যের কথা বিবেচনায় নিলে আমার মনে হয় আতাপাত্তুর মতো খেলোয়াড়ের দলের বাইরে পড়ে থাকা একেবারেই ঠিক নয়। তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে ওকে অবশ্যই বিবেচনায় নেয়া হবে।" অবশ্য ওয়ানডেতে সুযোগ দেয়াটা আতাপাত্তুর টেস্ট ম্যাচের পারফরম্যান্স দেখেই ঠিক করবেন বলে জানিয়েছেন ডি মেল,"প্রথমে আমরা ওকে টেস্ট ম্যাচে সুযোগ দেয়ার কথাই ভাববো। ওয়ানডেতে খেলার ব্যাপারটা নির্ভর করবে ওর টেস্ট ম্যাচের পারফরম্যান্সের ওপর।" বাংলাদেশ --- শ্রীলঙ্কার ৩ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজে সম্ভবত বিশ্রামে থাকবেন সনাৎ জয়াসুরিয়া। সেক্ষেত্রে আতাপাত্তুকে সুযোগ দেয়াটা অনেক সহজ হবে বলেই মনে করেন অশান্ত ডি মেল। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৮০৪ ঘ.