২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলরত্ন পুরস্কার পেতে পারেন দ্রাবিড়

এখনো পর্যন্ত রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাওয়া একমাত্র ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার ভারতীয় ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পুরস্কার অর্জনের ক্ষেত্রে ‘লিটল জিনিয়াস’--- এর পাশে দাঁড়াতে পারেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম সুপারিশ করা হয়েছে এ বছরের খেলরতœ পুরস্কারের জন্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:24 PM

দ্রাবিড় অবশ্য গত বছরই পেতে পারতেন ক্রীড়াক্ষেত্রে অসাধারন অবদানের জন্য ঘোষিত এই পুরস্কার। তবে সেবার তাকে পেছনে ফেলে ৫ লাখ রুপির পুরস্কারটা জিতে নিয়েছিলেন ২০০৫ সালে বিলিয়ার্ডে বিশ্ব চ্যাম্পিয়ন পঙ্কজ আদভানি।

এবারের পুরস্কার জয়ের তালিকায় থাকতে পারেন যুবরাজ সিং ও ভারতের মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আঞ্জুম চোপড়াও। দু জনের নামই অর্জুনা পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। সর্বশেষ তিন বছর ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্সের জন্য দেয়া হয় ৩ লাখ রুপির অর্জুনা পুরস্কার।