২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই অধিনায়ক হতে চাইছেন না পিটারসেন

কথাটা ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে আলোচিত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মাইকেল ভনকে সরিয়ে কেভিন পিটারসেনকে দায়িত্ব দেয়ার দাবি জোরেশোরেই জানিয়েছেন গ্রাহাম থর্প ও ডেভিড লয়েড। থর্প তো ভনকে ওয়ানডে থেকে এখনই অবসর নেয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন! কিন্তু যাকে নিয়ে এত কথাবার্তা সেই পিটারসেন কিন্তু এ ব্যাপারে তেমন উৎসাহী নন। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ও কোচের অভিমতকে অনেকটা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে অধিনায়কত্ব করার ইচ্ছা নেই তার। বরং জাতীয় দলে খেলতে পেরেই তিনি খুশি এবং সেটা উপভোগও করছেন ভাল মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

লন্ডন, ১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- কথাটা ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গনে আলোচিত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মাইকেল ভনকে সরিয়ে কেভিন পিটারসেনকে দায়িত্ব দেয়ার দাবি জোরেশোরেই জানিয়েছেন গ্রাহাম থর্প ও ডেভিড লয়েড। থর্প তো ভনকে ওয়ানডে থেকে এখনই অবসর নেয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন! কিন্তু যাকে নিয়ে এত কথাবার্তা সেই পিটারসেন কিন্তু এ ব্যাপারে তেমন উৎসাহী নন। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ও কোচের অভিমতকে অনেকটা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে অধিনায়কত্ব করার ইচ্ছা নেই তার। বরং জাতীয় দলে খেলতে পেরেই তিনি খুশি এবং সেটা উপভোগও করছেন ভাল মতো। অবশ্য ভবিষ্যতে অধিনায়ক হওয়ার ইচ্ছার কথা জানাতেও দ্বিধা করেননি পিটারসেন। তবে এখন ভনের নেতৃত্বে খেলতেই তিনি আগ্রহী,"এটা (অধিনায়কত্ব) নিঃসন্দেহে এমন একটা ব্যাপার যা নিয়ে আপনি চিন্তা করবেনই। ভবিষ্যতে দেশের অধিনায়কত্ব করতে পারলে তা হবে একটা দুর্দান্ত ব্যাপার। তবে আমি পরিষ্কার করে জানাতে চাই মাইকেল ভন এখন ইংল্যান্ডের অধিনায়ক। এবং মাইকেলের নেতৃত্বে আমি খুব ভাল আছি।" শুধু ভাল থাকাই নয়, ভনের সঙ্গে তার সম্পর্কও দারুণ। ইনজুরির কারণে প্রায় দেড় বছর টেস্ট দলের বাইরে থাকার সময় ভনকে সব সময় উৎসাহও যুগিয়েছেন পিটারসেন,"সে (ভন) সত্যিই আমার খুব ভাল বন্ধু। এবং প্রায় ১৮ মাস দলের বাইরে থাকার সেই অন্ধকার সময়টায় আমি প্রায়ই তাকে এসএমএস করতাম বা ফোন করে বলতাম 'তুমি অবশ্যই দলে ফিরবে'।" হয়তো প্রিয় বন্ধুর সেই অনুপ্রেরণার জন্যই দেড় বছর পর টেস্ট খেলতে নেমে হেডিংলিতে সেঞ্চুরি করেছেন ভন। আর তা দেখে অনুপ্রাণিত হয়ে পিটারসেন নিজেও পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। বন্ধুত্বের এমন দৃঢ় বন্ধনের জন্য স্বাভাবিকভাবেই পিটারসেন ভনকে নেতৃত্বে দেখতে চাইবেন। তবে শুধু বন্ধুত্বের জন্য নয়, ভনের অধিনায়কত্বও দারুণ উপভোগ করেন তিনি। আর তাই এখনই ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার কোনো বাসনা নেই তার মনে,"তার (ভনের) নেতৃত্ব এক কথায় দুর্দান্ত। ভনই ইংল্যান্ডের অধিনায়ক এবং আমি সেই দলের একজন সদস্য হতে পেরে দারুণ খুশি।" ক্রিকইনফো ---- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/এমএম/১৮৪০ঘ.