২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলতে আগ্রহী ভাস

তার বয়স এখন ৩৩ বছর। অর্থাৎ উপমহাদেশে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে ৩৭ বছর বয়স হবে চামিন্ডা ভাসের। এক জন পেসারের জন্য বয়সটা একটু বেশিই। সেজন্যই প্রশ্নটা উঠতে পারে,"২০১১ বিশ্বকাপে কি খেলতে পারবেন ভাস?" শ্রীলঙ্কার সর্বকালের সেরা পেসারের কিন্তু বিশ্বাস, চার বছর পর ক্রিকেটের মহাযজ্ঞে ঠিকই দেখা যাবে তাকে। তবে সেজন্য একটাই শর্ত পূরণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেটা হল বর্তমান ফিটনেস ধরে রাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

লন্ডন, ৩০ মে (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- তার বয়স এখন ৩৩ বছর। অর্থাৎ উপমহাদেশে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে ৩৭ বছর বয়স হবে চামিন্ডা ভাসের। এক জন পেসারের জন্য বয়সটা একটু বেশিই। সেজন্যই প্রশ্নটা উঠতে পারে,"২০১১ বিশ্বকাপে কি খেলতে পারবেন ভাস?" শ্রীলঙ্কার সর্বকালের সেরা পেসারের কিন্তু বিশ্বাস, চার বছর পর ক্রিকেটের মহাযজ্ঞে ঠিকই দেখা যাবে তাকে। তবে সেজন্য একটাই শর্ত পূরণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেটা হল বর্তমান ফিটনেস ধরে রাখা। "আমার ধারণা (২০১১ সালে) খেলার মতো সম থাকবো আমি। তবে সব কিছুই নির্ভর করছে আমার ফিটনেসের ওপরে"--- আগামী বিশ্বকাপে খেলার ব্যাপারে এভাবেই নিজের বিশ্বাসের কথা জানালেন ভাস। এর পর এই বিশ্বাসের ভিত্তি হিসাবে উপস্থাপন করলেন সর্বকালের অন্যতম সেরা দুই পেসারের উদাহরণ,"এই মুহূর্তে ফিটনেসটা ভাল মতোই ধরে রেখেছি আমি। আমি মনে করি ফিটনেসের বর্তমান অবস্থা ধরে রাখতে পারলে ২০১১ সালেও খেলতে পারবো। উদাহরণ হিসাবে কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোসের কথা বলা যায়। দু জনই ৩৮ বছর বয়স পর্যন্ত খেলেছিলেন।" টেস্টে ৩১৩ ও ওয়ানডেতে ৩৮৩ উইকেটের মালিক ভাসের উপমহাদেশে পারফরম্যান্স এক কথায় দুর্দান্ত। উপমহাদেশের উইকেটগুলো পেসারদের বধ্যভূমি হিসাবে পরিচিত হলেও এখানেই দারুণ এক রেকর্ড গড়েছিলেন তিনি। ২০০১ সালের ৮ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপে ভাসের ১৯ রানে ৮ উইকেট শিকার (যা আজো ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্স) ছিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস কাব মাঠে। ইমরান খান ছাড়া একমাত্র তিনিই উপমহাদেশে অনুষ্ঠিত কোনো টেস্টে ১৪ উইকেট নিয়েছেন। ২০১১ বিশ্বকাপে তো ভাস খেলতে চাইবেনই! '৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার শিরোপা জয়ের অন্যতম রূপকার সেই ইচ্ছার পে যুক্তিও দেখিয়েছেন,"উপমহাদেশের এক জন বোলার হিসাবে আমার রেকর্ড আমার পে কথা বলবেই। আমি তো মনে করি ক্রিকেট ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করেছি। আর সেজন্য আমি খুবই গর্বিত।" ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২১০২ ঘ.