২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কোচ হতে চান না ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। শোনা যাচ্ছিল, জাতীয় দলের ক্যাম্পে তিন সপ্তাহের এ দায়িত্বে ওয়াসিম আকরামের পারফরম্যান্স এত ভালো যে পিসিবি নাকি ভবিষ্যত কোচ হিসেবে ভাবতে শুরু করেছে তাকে। তার কাছে এ প্রস্তাব রাখা নাকি স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু প্রস্তাব দিলেও কোনো কাজ হবে না। ওয়াসিম আকরাম জানিয়ে দিয়েছেন, পাকিস্তান কোচের পূর্ণাঙ্গ দায়িত্ব নেয়া তার পক্ষে সম্ভব নয়," মনে হয় এখনকার মতো ছোট্ট একটা সময়ের জন্য কাজ করাই আমার জন্য ভালো। আমি আমার অভিজ্ঞতা তরুণ বোলারদের দিতে চাইবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:01 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

করাচি, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) --- পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। শোনা যাচ্ছিল, জাতীয় দলের ক্যাম্পে তিন সপ্তাহের এ দায়িত্বে ওয়াসিম আকরামের পারফরম্যান্স এত ভালো যে পিসিবি নাকি ভবিষ্যত কোচ হিসেবে ভাবতে শুরু করেছে তাকে। তার কাছে এ প্রস্তাব রাখা নাকি স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু প্রস্তাব দিলেও কোনো কাজ হবে না। ওয়াসিম আকরাম জানিয়ে দিয়েছেন, পাকিস্তান কোচের পূর্ণাঙ্গ দায়িত্ব নেয়া তার পক্ষে সম্ভব নয়," মনে হয় এখনকার মতো ছোট্ট একটা সময়ের জন্য কাজ করাই আমার জন্য ভালো। আমি আমার অভিজ্ঞতা তরুণ বোলারদের দিতে চাইবো।" ২০০৩ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো ওয়াসিম আকরাম সেই থেকে পিসিবির কোনো দায়িত্ব নেননি। টেস্ট ক্রিকেটে ৪১৪ ও ওয়ানডেতে ৫০২ উইকেট পাওয়া সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার এবারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর জাতীয় দলের ক্যাম্পে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিন সপ্তাহের জন্য। এ মুহুর্তে আকরাম লাহোরে ফাস্টবোলারদের এক বিশেষ ক্যাম্প নিয়ে ব্যস্ত। কদিন আগে শহীদ আফ্রিদি বলেছেন, পাকিস্তান দলের নাকি কোনো কোচের দরকার নেই। ওয়াসিম আকরাম তার সঙ্গে একেবারেই একমত নন, " কোনো তরুণের নেতৃত্বাধীন তরুণদের দলে কোচ থাকা খুব জরুরী। পাকিস্তান দলের ক্ষেত্রে কথাটা খুব প্রযোজ্য।" এদিকে আকরাম পাকিস্তানের কোচ না হলেও পিসিবি কিন্তু বসে থাকবে না। নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়ে ভালোই সাড়া পাওয়া গেছে। পিসিবির নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী এ পর্যন্ত মোট আবেদনপত্র জমা পড়েছে ১৩টি। এর মধ্যে নাকি ৫ টি বেছে নেয়া হয়েছে। সেই পাঁচজন কে কে তা না জানালেও পিসিবি সভাপতি ডা. নাসিম আশরাফ বলেছেন যোগ্য প্রার্থীকে শিগগিরই বেছে নেয়া হবে,"আমরা একজন তরুণ, কর্মোদ্যমী ও শিক্ষিত কোচ চাচ্ছি। যাদের আবেদনপত্র পেয়েছি, তাদের অবশ্যই এসব যোগ্যতা আছে। সেখান থেকে সেরা লোকটিকে বেছে নেয়াই এখন আমাদের কাজ।" আবেদনপত্র পাঠানোর সুযোগ ছিল ১৫ মে পর্যন্ত। কোচের নিয়োগ ১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করবে পিসিবি। এর আগে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর এবং শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডিকে রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পিসিবি। সূত্র জানিয়েছে, ১৩ জন আবেদনকারীর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামস, অফ স্পিনার রজার হার্পার ও লিস্টারশায়ারের কোচ টিম মুন্টনও নাকি আছেন। এ ছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কোচদেরও দেখা যেতো প্রতিদ্বন্ধিতায়। কিন্তু পিসিবির বিজ্ঞাপন দিয়ে কোচ নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পিটিআই --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৪৪৭ ঘ.