বড় জয়ের দিকেই এগোচ্ছে ইংল্যান্ড
৪২৪ রানে পিছিয়ে ফলো অন করতে নেমে দুই উইকেটে ২২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ক্যারিবীয়রা।
তারপর তৃতীয় দিনে খেলা শুরুই হতে দেয়নি বৃষ্টি। চতুর্থ দিনেও বৃষ্টির হানা। তাই সকালে ক্রিস গেইলকে (১৩) হারিয়ে ওয়েস্টইন্ডিজের স্কোর যখন ৩ উইকেটে ৩১ তখন আবার খেলা বন্ধ। তা মধ্যাহ্নবিরতির পর যেই খেলা শুরু হলো, অমনি শুকনো পাতার মতো ঝরে পড়তে লাগলো উইকেট। ডেভন স্মিথ (১৬) আর সিলভেস্টার জোসেফও (১) আউট। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৬৯। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার সাইডবটম। ৩০ রান দিয়ে এ পর্যন্ত ৪ উইকেট পেয়েছেন তিনি। ইনিংস পরাজয় এড়াতে হলে এখনো ৩৫৫ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। প্রকৃতি বড় বাধা হয়ে না দাঁড়ালে এ ম্যাচে ইংল্যান্ড যে বড় জয় পাচ্ছেই তাতে আর সন্দেহ কি!
