ইংল্যান্ডের সকালের আনন্দ মাটি করে দিলেন গেইল
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান অ্যালিস্টার কুককে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন মাইকেল ভন। কিন্তু লাঞ্চের ঠিক আগে শেষ ওভারের শেষ বলে কুককে (৪২) এলবিডাব্লুর ফাঁদে ফেলে ইংল্যান্ডকে বড় এক ধাক্কা দিয়েছেন ক্রিস গেইল।
আর সেজন্যই শুক্রবার হেডিংলি টেস্টের প্রথম দিন মন খারাপ নিয়েই লাঞ্চে যেতে হয়েছে ভনকে। তখন ইংল্যান্ডের অধিনায়ক অপরাজিত ছিলেন ২৫ রানে, আর তার দলের স্কোর ২ উইকেটে ৯১ রান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ড উদ্বোধনী জুটিতে পেয়েছে ৩৮ রান। ভনের অনুপস্থিতিতে লর্ডস টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা অ্যান্ড্রু স্ট্রাউসকে (১৫) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েঠিলেন ড্যারেন পাওয়েল।
