হেডিংলি টেস্টেও থাকছেন না ফ্লিনটফ
মাইকেল ভনকে ফিরে পাওয়ার সুখবর পাওয়ার পরের দিন একটা দুঃসংবাদও শুনতে হলো ইংল্যান্ডকে। গোড়ালির চোট এখনো সেরে না ওঠায় হেডিংলি টেস্টেও খেলতে পারছেন না অ্যান্ড্রু ফ্লিনটফ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র হওয়া প্রথম টেস্টে এই ইনজুরির জন্যই খেলতে পারেননি ‘ফ্রেডি’। বুধবার ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় শুক্রবার থেকে হেডিংলিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও মাঠের বাইরে থাকতে হচ্ছে ইংল্যান্ডের ২০০৫ এর অ্যাশেজ জয়ের নায়ককে। পেসার ম্যাথু হগার্ডও ইনজুুুরিতে পড়ে দলের বাইরে চলে যাওয়ায় বেশ অস্বস্তিতেই আছে স্বাগতিকরা।