২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল জুনিয়র বাদ, তার জায়গায় খেলছেন সৈয়দ রাসেল

তিন পেসার নিয়ে ঢাকা টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টের মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেনের সঙ্গে যোগ হচ্ছেন সৈয়দ রাসেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

কপাল পুড়ছে বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়রের। চট্টগ্রাম টেস্টেই তৃতীয় পেসারের অভাব টের পেয়েছিলেন অধিনায়ক হাবিবুল বাশার। এর সঙ্গে যোগ হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পেস ও বাউন্সি উইকেটের হাতছানি। সেটা এনামুলের জায়গায় সৈয়দ রাসেলকে ঢোকানোর দাবিই জোরালো করেছে।

তবে একটু শঙ্কা আছে নতুন বলে মাশরাফির পার্টনার শাহাদাত হোসেনকে নিয়ে। সামান্য জ্বরে অসুস্থবোধ করছেন বলে স্কোয়াডের বাইরে থেকে ডাকা হয়েছে মোহাম্মদ শরীফকে। শাহাদাত ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারলেই শুধু শরীফের ভাগ্যে শিঁকে ছিড়বে।

বাংলাদেশ একাদশ : জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, হাবিবুল বাশার, সাকিব-আল হাসান, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, খালেদ মাসুদ, মোহম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন ও সৈয়দ রাসেল।