২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের একজন যোগ্য কোচ প্রয়োজন : ইনজামাম

ইদানিং কেউ কেউ বলছেন, ক্রিকেটে আসলে কোচের তেমন কোনো ভূমিকা নেই। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারও আছেন এই দলে। কিন্তু সদ্য অবসর নেওয়া পাকিস্তান অধিনায়ক ইনজামাম -- উল হকের মত ঠিক এর উল্টো, তিনি মনে করেন পাকিস্তান দলের একজন দক্ষ ও যোগ্য কোচের বড় প্রয়োজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 07:11 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

আমাদের অবশ্যই একজন যোগ্য কোচ দরকার, যিনি (অধিনায়ক) মালিক এবং অন্য খেলোয়াড়দের সাহায্য করতে পারবেন”--- বলেছেন তিনি। সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, “ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যে সব দল ভালো করেছে, তাদের সবারই একজন ভালো কোচ ছিল।”

আইসিসির একটি আইন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক, “ওয়ানডে ম্যাচে ধীরগতির বোলিংয়ের জন্য কেন অধিনায়ককেই জরিমানা দিতে হয় আমি বুঝতে পারি না। বোলিংয়ে বেশি সময় নেওয়ার মানে তো ওপেনারদেরও কম সময় বিশ্রাম পাওয়া। আমি তো সব সময় চেষ্টা করতাম ওভারের মাঝে ফিল্ডারদের সময় নষ্ট করা ঠেকাতে।”