ইনটেনসিভ কেয়ার ইউনিটে পার্সি সন
অস্ত্রোপচারটা তেমন মারাত্মক কিছু ছিল না। পায়ুপথে সামান্য এক অস্ত্রোপচার। কিন্তু তারই জের ধরে আইসিসি প্রেসিডেন্ট পার্সি সন এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে!
সোমবার কেপটাউনের অস্ত্রোপচারটা হয়েছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট সনের। সেরে উঠে বাড়ি ফেরার অপেক্ষাও করছিলেন তিনি। কিন্তু হঠাৎ অবস্থা খারাপ হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে ডারবানভিল ক্লিনিকের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। দুঃসংবাদটা পেয়ে আইসিসির মুখপাত্র ব্রায়ান মারগাট্রয়েড ভীষণ দুঃখিত, “যারা পার্সিকে চেনে তাদের জন্য খবরটা খুবই বেদনাদায়ক। বিশ্বকাপের সময় আমরা সবাই তার সঙ্গে ছিলাম। তখন তিনি স্বভাবসূলভ রসিকতা দিয়ে মাতিয়ে রাখতেন সবাইকে। অথচ (বিশ্বকাপ শেষ হওয়ার) এক মাসেরও কম সময়ের মধ্যে এই ধরনের দুঃসংবাদ শোনা খুবই দুঃখজনক।”
