২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ---- পাকিস্তানকে নিয়ে বিসিবি’র ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশ কবে ভারত সফরে যাবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা। তবে সে ব্যাপারে নিশ্চয়তা পাওয়ার আগেই ২০০৮ বা ২০০৯ সালে আবার বাংলাদেশ সফরে আসছে ভারত। বিসিবি ভারত ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে। এই সিরিজে খেলতে সম্মতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আমরা বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজটা খেলতে রাজি হয়েছি। আমার ধারণা এটা হতে পারে ২০০৮ কিংবা ২০০৯ সালে। (এই সিরিজে খেলার জন্য) আমাদের আইসিসির ক্যালেন্ডারের সঙ্গে কিছু সমন্বয় করতে হবে শুধু। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সমস্ত কন্ডিশন মেনে নিতে প্রস্তুত”---- বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ’র মন্তব্য।

অবশ্য বাংলাদেশ কবে ভারত সফরে যাবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। শুধু জানিয়েছেন, “আমরা তাদেরকে ডাকতে ভীষণভাবে আগ্রহী। আমরা তাদেরকে সাহায্য করতে চাই। এ কারণেই ত্রিদেশীয় সিরিজে খেলতে রাজি হয়েছি আমরা। ভারতে বাংলাদেশকে স্বাগতই জানাবো আমরা।” বাংলাদেশ অভিষেক টেস্ট খেলেছে ভারতের বিপক্ষেই, ২০০০ সালের নভেম্বরে, ঢাকায়। এর পর ২০০৪ সালের ডিসেম্বরে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসে ভারতীয় দল। প্রায় আড়াই বছর পর আবার তারা এখন বাংলাদেশে। অথচ টেস্ট মর্যাদা পাবার পর অন্য সব টেস্ট খেলুড়ে দেশ সফর করে এলেও বাংলাদেশ কখনোই কোনো সিরিজ খেলতে ভারতে যায়নি।