২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশেই ফিরে যেতে হচ্ছে মুনাফ প্যাটেলকে

ইনজুরির কারণে প্রথম টেস্ট শুরুর আগেই দেশে ফিরে গেছেন শান্তাকুমারন শ্রীশান্ত, এবার তার সঙ্গী হচ্ছেন ভারতের আরেক মিডিয়াম পেসার মুনাফ প্যাটেলও। তার জায়গায় বদলি হিসেবে আসছেন অনূর্ধ্ব-১৯ দলের তরুণ পেসার ইশান্ত শর্মা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 01:26 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রথম টেস্টে প্রথম একাদশেই থাকবেন তিনি, কথা ছিল এ রকমই। কিন্তু বৃহস্পতিবার প্র্যাকটিসে বল করতে গিয়ে নিতম্বের পেশীতে টান পড়ায় শুক্রবার মাঠে নামতে পারেননি তিনি। প্রথমে মনে করা হয়েছিল ইনজুরিটা তেমন গুরুতর নয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।

দিল্লীর ছেলে ইশান্ত শর্মার ডাক নাম ‘লম্বু’--- ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার এই তরুণের কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরেই যাওয়ার কথা ছিল, ইরফান পাঠানের ইনজুরিতে আসা সেই সুযোগটা শেষ পর্যন্ত পাওয়া হয়নি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বদলে। মাত্র ছয়টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ ইশান্তের ঝুলিতে আছে ২৯টি উইকেট।