ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই এবার গ্লাসগোতে
— বিশ্বকাপে ভারত---পাকিস্তান লড়াই দেখা হয়নি দুদলই প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়ায়। কিন্তু ‘প্রিন্স অফ ওয়েলস’---এর সৌজন্যে সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। আগামী ৩ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগোতে একটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের এই দুটি দল। প্রিন্স অফ ওয়েলসের আমন্ত্রণে আর ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে একটি দাতব্য প্রতিষ্ঠানকে সাহায্য করতেই আয়োজন করা হচ্ছে এই ‘ফ্রেন্ডশিপ কাপ’---এর। উপলক্ষ, ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ৬০ বছর পূর্তি।
ভারতীয় ক্রিকেট বোর্ডে সহসভাপতি ললিত মোদি বিবিসিকে নিশ্চিত করেছেন ব্যাপারটা। “আমাদের দুদেশের জন্য এটা দারুণ এক সুযোগ এনে দিয়েছে, কারণ বিশ্বকাপ আর আইসিসি ট্রফির বাইরে ব্রিটেনে আমরা কখনোই পরস্পরের বিপক্ষে খেলিনি” - বলেছেন তিনি।
ক্রিকিনফো-এর সহায়তায়
