২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ভাল সূচনা

সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। টস হওয়ার সময়ও আকাশে মেঘের ঘনঘটা। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে টস জিতে তাই ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি রামনরেশ সারওয়ান। তবে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়কের মুখে লাঞ্চ পর্যন্ত হাসি ফোটাতে পারেননি বোলাররা। লাঞ্চের সময় ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৮৫ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ৩১ ও অন্য ওপেনার অ্যালিস্টার কুক ব্যাট করছেন ৪৭ রান নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গোড়ালির ইনজুরির কারণে এই টেস্টে খেলতে পারছেন না অ্যান্ড্রু ফ্লিনটফ। তার জায়গায় ওয়েইস শাহকে দলে নিয়েছে স্বাগতিকরা।

ইংল্যান্ড : স্ট্রাউস, কুক, বেল, কলিংউড, পিটারসেন, ওয়েইস শাহ, প্রায়োর, প্লাঙ্কেট, হার্মিসন, হগার্ড ও পানেসার।

ওয়েস্ট ইন্ডিজ : গেইল, গঙ্গা, ডেভন স্মিথ, সারওয়ান, চন্দরপল, মর্টন, ব্রাভো, রামদিন, পাওয়েল, কলিমোর, টেলর।