২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার জন্য দায়ি ইনজামাম!

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় এখনো মেনে নিতে পারেনি পাকিস্তানের মানুষ। ইমরান খান, জাভেদ মিয়াঁদাদসহ অনেক সাবেক তারকাই সেজন্য আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইনজামাম --- উল হককে। পাকিস্তানের অনেকেরই বিশ্বাস ইনজামামের নেতৃত্বর জন্যই ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে নিতে হয়েছে তাদের দলকে। বিশ্বকাপের গ্র“প পর্ব থেকে পাকিস্তানের ছিটকে পড়ার কারণ অনুসন্ধানের জন্য গড়া কমিটিরও তেমনই ধারণা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ওয়েস্ট ইন্ডিজ থেকে পাকিস্তান দল দেশে ফেরার পরই সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ বাটকে প্রধান করে এই কমিটি গড়েছিল পিসিবি। বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে তারা জানিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ ইনজামামের ‘র্দ্বুল নেতৃত্ব’। আয়ারল্যান্ডের কাছে হেরে যাবার পর অধিনায়কত্ব ও ওয়ানডে ছাড়ার ঘোষণা দেয়া ইনজামামের কড়া সমালোচনা ঐ কমিটি লিখেছে, “গত বছরের ওভাল --- গন্ডগোলের পর ইনজামাম স্বৈরাচারী ও অন্তর্মুখী অধিনায়কে পরিণত হয়েছিল। এবং তার মাঠে যেতে অস্বীকৃতি পিসিবির সে সময়ের চেয়ারম্যান শাহরিয়ার খানও উপেক্ষা করেছিলেন।”

গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের চতুর্থ দিন চা --- বিরতির পর দল নিয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানান ইনজামাম। কারণ বল ট্যাম্পারিংয়ের অভিযোগে আম্পায়ার ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভ ৫ রান কেটে নিয়েছিলেন পাকিস্তানের। পাকিস্তান মাঠে না নামায় ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন হেয়ার। এ নিয়ে বেশ কিছু দিন তোলপাড়ও হয় ক্রিকেট বিশ্বে।

তবে শুধু ইনজামাম নয়, বিশ্বকাপে ব্যর্থতার জন্য দলের ব্যবস্থাপনারও কড়া সমালোচনা করেছে এই কমিটি, “সব পর্যায়ে ব্যবস্থাপনার ব্যর্থতাই বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। পুরো ক্রিকেট ব্যবস্থাপনাই এখন ঢেলে সাজানো দরকার।” 

তবে বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যাচ পাতানোয় জড়িত থাকার কোনো প্রমাণ খুঁজে পায়নি ঐ কমিটি, “আমরা বেশ কয়েকটা অভিযোগের কথা শুনেছি। কিন্তু সেগুলো একেবারেই ভিত্তিহীন। দলের কোনো ম্যাচ পাতানোর ব্যাপারে আমরা কিছু খুঁজে পাইনি।”