২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো - এশিয়া কাপে খেলতে চান শোয়েব আখতার

গত সপ্তাহে জানিয়েছিলেন পারিবারিক ব্যস্ততার কারণে আফ্রো --- এশিয়া কাপে খেলতে পারবেন না। শোয়েব আখতারের মুখে এখন সম্পূর্ণ ভিন্ন কথা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ জানিয়েছেন, আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় এশিয়া ও আফ্রিকার মহাদেশীয় লড়াইয়ে খেলতে সমস্যা নেই তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

৬ জুন থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে আর কোনো সমস্যা নেই জানিয়ে শোয়েবের মন্তব্য, “পরিবারের প্রতি আমার কিছু অঙ্গীকার ছিল। তবে সে  সবের এখন আর প্রয়োজন পড়ছে না। তাছাড়া কঠোর অনুশীলনে পর নিজেকে ম্যাচ খেলার মতো ফিট বলেও মনে হচ্ছে। সেজন্য এই সিরিজে (আফ্রো --- এশিয়া কাপ) খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি।”