২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডে পরিত্যক্ত

শেষপর্যন্তই বৃষ্টিই জিতল। আগের রাতের বৃষ্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় মাঠে গড়াতে পারেনি বাংলাদেশ---ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। দুপুর দেড়টায় তৃতীয় দফা মাঠ পরিদর্শনের পর দুই আম্পায়ার ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মানে ২----০ তেই ওয়ানডে সিরিজ জিতে গেছে ভারত। এখন তাদের চট্টগ্রামে অপেক্ষা করতে হবে ১৮ মে থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্ট ম্যাচের জন্য।

মঙ্গলবার সকালে তেমন বৃষ্টি না হলেও মাঠের অবস্থা খারাপ ছিল। সকালে একবার নিস্ফলা মাঠ পর্যবেক্ষণ করেছেন আম্পায়াররা, তারপর দুপুর ১২টায় দ্বিতীয় দফা মাঠ পরিদর্শনের পরও তারা কোনো সুখবর দিতে পারেননি। এক ঘন্টা পরে তৃতীয় দফা মাঠ পরিদর্শন করেন দুই আম্পায়ার অশোকা ডি সিলভা ও এনামুল হক, কথা বলেন দুই অধিনায়কের সঙ্গে। তারপর এনামুল হক জানিয়েছেন, “মাঠ শুকানোর জন্য যে পরিমাণ রোদ দরকার তা না থাকায় খেলা মাঠে গড়ানো সম্ভব হচ্ছে না।” মাঠ কর্মীরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কিছূ কিছু জায়গায় মাঠের অবস্থা এমনই খারাপ যে টুয়েন্টি---টুয়েন্টি ম্যাচের আশাও শেষ হয়ে গেছে। কারণ আকাশের অবস্থা এরকম থাকলে আরো দু ঘন্টা লাগবে মাঠ খেলার উপযোগী হতে। কিন্তু আকাশ যে চোখ রাঙাচ্ছিল।