২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরে উঠছেন আশরাফুল

সেরে উঠছেন মোহাম্মদ আশরাফুল। জ্বরে আক্রান্ত হয়ে শনিবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়া এই ক্রিকেটারের জ্বর অনেকটাই কমে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার সকাল থেকেই আশরাফুলের শরীরের তাপমাত্রা ৯৮.৮ ডিগ্রী ফারেনহাইট বলেই জানিয়েছেন তার বড় ভাই মোস্তাক। পরে আশরাফুল নিজে জানিয়েছেন, “এখন জ্বর নেই। তবে শরীর দূর্বল। এছাড়া আর কোনো সমস্যা নেই। যেদিন হাসপাতাল থেকে ছেড়ে দেবে ওইদিনই আমি দলের সঙ্গে যোগ দিতে চাই।” এ ব্যাপারে দলের সঙ্গেও নাকি কথা বলেছেন তিনি।

তার ভাই মোস্তাক আরো জানিয়েছেন, “ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, জ্বর পুরোপুরি সেরে গেলে তাকে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে।” আশরাফুলের চিকিৎসা করছেন ডাক্তার আজিজুল হাসান।