২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগের সমালোচনায় ভেঙ্গসরকার

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও বীরেন্দর শেবাগের ব্যাটিং মন ভরাতে পারেনি ভারতীয়দের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 07:02 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ভাল ভাবে শুরু করলেও ৩০ ও ২১ রানে শেষ হয়ে গেছে তার দুটি ইনিংস। সেজন্য দিলীপ ভেঙ্গসরকার ‘বীরু’র ওপরে ভীষণ ক্ষুব্ধ। শেবাগের অতি আক্রমণাত্মক মনোভাবের কড়া সমালোচনাও করেছেন ভারতের প্রধান নির্বাচক।

“তাকে (শেবাগকে) দেখে মনে হয় সে তার উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে পারে না। এক ওভারে চারটা বাউন্ডারি মারলে পঞ্চমটাও মারতে চায়। দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসাবে তার লম্বা ইনিংস খেলার ক্ষমতা থাকা উচিৎ”-ভারতের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক ‘হিন্দুস্থান টাইমস’কে বলেছেন ভেঙ্গসরকার। টেস্টে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানের ব্যাটিংয়ের ধরন দেখে হতাশাও ঝরেছে তার কণ্ঠে, “তার পারফরম্যান্সে আমি হতাশ। সে দারুণ প্রতিভাবান। কিন্তু সেই প্রতিভার অপচয় করছে।”