দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের হত্যার হুমকি
এমন কান্ড ফুটবলে হয়েছে। এবার হলো ক্রিকেটেও। বিশ্বকাপ শেষে দেশে ফিরেই হত্যার হুমকি পেলেন দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়রা।
‘৯৪-র ফুটবল বিশ্বকাপের পর আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন এসকোবার। কলম্বিয়ার এ ফুটবলারকে প্রাণ দিতে হয়েছিল বিশ্বকাপে তার এবং তার দলের ব্যর্থতার জন্যই। কলম্বিয়ার ফুটবলাররা আর সেভাবে নিহত না হলেও তারা হত্যার হুমকি তারপরও পেয়েছেন বেশ কয়েকবার। ক্রিকেটে এতদিন এ ধরনের হুমকির খবর শোনা যায়নি। তবে এবার শোনা গেল ঠিক বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই। অবশ্য এসকোবার যেভাবে দেশে ফিরেই হামলার শিকার হয়েছিলেন, সৌভাগ্যের কথা, দক্ষিণ আফ্রিকা দলের ক্ষেত্রে সেরকম কিছু হয়নি। অধিনায়ক গ্রায়েম স্মিথ শুধু ৭০২ বুবরিঃহবংং হবংি-কে জানিয়েছেন অজ্ঞাত ব্যাক্তিদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার খবর,“ আমরা কেবল (বিশ্বকাপ) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার হতাশাটা কাটিয়ে উঠছি। এ সময়ে এ ধরনের হুমকি-সত্যিই পরিস্থিতিটার সঙ্গে মানিয়ে নেয়া কঠিন।”
