২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাব্য কোচের তালিকাটা ছোট হয়ে এখন পাঁচজনে

ওয়েস্ট ইন্ডিজের কোচের চাকরি ছেড়ে দেওয়া বেনেট কিংকেও বাংলাদেশের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 10:05 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কিন্তু এই অস্ট্রেলিয়ান জানিয়ে দিয়েছেন, এখন তিনি কিছুদিন বিশ্রাম নিতে চান। তাই তার পক্ষে বাংলাদেশের কোচ হওয়া সম্ভব নয়। তবে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১০ জনের তালিকাটা ছোট হয়ে এসেছে অনেকটাই। রোববার কোচ সিলেকশন কমিটির সভায় বাংলাদেশের নতুন কোচ হিসেবে সম্ভাব্যদের তালিকাটা কমিয়ে পাঁচজনে নিয়ে আসা হয়েছে। ওই তালিকায় কারা আছেন, তা নিয়ে মুখ খুলতে নারাজ বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম,“দেশের স্বার্থেই নামগুলো বলতে পারছি না। জানাজানি হয়ে গেলে দেখা যাবে অন্য কোনো দল তার দিকে হাত বাড়াবে।” তবে তিনি না জানালেও দুয়েকটা নাম ঠিকই বেরিয়ে এসেছে। এরা হচ্ছেন ভারতের সাবেক কোচ জন রাইট এবং দক্ষিণ আফ্রিকার রে জেনিংস। পরের জনের প্রতি বিসিবির আগ্রহও ব্যাপক বলে জানা গেছে।