২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক সারওয়ান

ব্রায়ান লারার ডেপুটি ছিলেন তিনি, উত্তরসূরি হিসেবেও তার নামটাই উচ্চারিত হচ্ছিল বেশি। শেষ পর্যন্ত হয়েছেনও তাই, ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রামনরেশ সারওয়ানের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ক্যারিবিয়ান সংবাদ সংস্থা সিএমসি স্পোর্টস জানিয়েছে, রোববার ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) এক সভায় আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

ডব্লুআইসিবির পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি এখনো। তবে ক্রিকইনফো জানিয়েছে, সারওয়ানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সাময়িকভাবে এবং সে সঙ্গে শর্ত হিসেবে বেঁধে দেওয়া হয়েছে পারফরম্যান্স বাড়ানোর কঠিন টার্গেট। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরেই নতুন দায়িত্বে অভিষেক হবে এই গায়ানিজের। এই সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টুয়েন্টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে সারওয়ানের দল। আগামী ১৭ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্টটি।

২৬ বছর বয়সী সারওয়ান ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৫টি টেস্ট এবং ১২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজসহ মোট চারটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বও করেছেন তিনি।