২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথকে নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা

সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে আশঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে! কারণ, তাদের অধিনায়ক ফর্মে থাকা ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ পড়েছেন ইনজুরিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 08:48 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

হাঁটুর সমস্যা কাটিয়ে সেমিফাইনালে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে প্রোটিয়ারা এখন সংশয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ১৭ এপ্রিল দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করে। সেই ম্যাচেই হাঁটুতে আঘাত পান স্মিথ। শনিবারের অনুশীলনে শুরুতে অংশ নিলেও কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাকে। অবশ্য দক্ষিণ আফ্রিকার ফিজিও জানিয়েছেন বিশ্রাম নিলে বুধবারের সেমিফাইনালের আগে অধিনায়কের সুস্থ হয়ে ওঠা প্রায় নিশ্চিত । ১০০-এর ওপর স্ট্রাইক রেটে এখন পর্যন্ত এই বিশ্বকাপে ৪৪১ রান করেছেন স্মিথ। তার পাঁচটি হাফ সেঞ্চুরির একটি আবার মাত্র ৬৫ বলে ৯১ রানের।