২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ওয়ানডে দলে টেন্ডুলকার, গাঙ্গুলী

বাংলাদেশ সফরের ওয়ানডে দলে জায়গা হলো না শচীন টেন্ডুলকারের। অভিষেকের পর প্রায় ১৮ বছর কাটিয়ে দিলেও এই প্রথম পারফরম্যান্সের কারণে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হলো টেন্ডুলকারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 09:36 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

অবশ্য দল ঘোষণার সময় ভারতীয় বোর্ড জানিয়েছে, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইভাবে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলীকে। তাকে দলে না রাখার কারণও বিশ্রাম। অবশ্য দুজনই আছেন টেস্ট দলে। তবে বীরেন্দর শেবাগকে ওয়ানডে দলে রাখা হলেও বাদ দেওয়া হয়েছে টেস্ট দল থেকে।

সত্যিকার অর্থে আগামী মাসের বাংলাদেশ সফরের ওয়ানডে ও টেস্ট দলে বেশ বড় পরিবর্তন আনার সাহস দেখিয়েছেন ভারতের নির্বাচকরা। ওয়ানডে দলের কথাই ধরা যাক। কাইফ খান, সুরেশ রায়না, ইরফান পাঠান, হরভজন সিং, অজিত আগারকারদের ওয়ানডে বা টেস্ট দলে জায়গা মেলেনি। গৌতম গম্ভির, দিনেশ মঙ্গিয়া ও আরপি সিং ওয়ানডে দলে ফিরেছেন। ব্যাটসম্যান মনোজ তিওয়ারি ও লেগ স্পিনার পিযুষ চাওলা ওয়ানডের নতুন মুখ।

টস্টে দলে নতুন মুখ বলতে একটি, রাজেশ পাওয়ার। বরোদা থেকে উঠে আসা লেগ স্পিনার তিনি। রমেশ পাওয়ার ও ভিআরভি সিং ফিরে পেয়েছেন টেস্ট দলের জায়গা।

ভারতের ওয়ানডে দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), গৌতম গম্ভির, রবিন উথাপ্পা, বিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মনোজ তিওয়ারি, শ্রীশান্ত, মুনাফ প্যাটেল, জহির খান, আরপি সিং, পিযুষ চাওলা, রমেশ পাওয়ার, দিনেশ মঙ্গিয়া।

ভারতের টেস্ট দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), ওয়াসিম জাফর, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং, মহেন্দ্র ধোনি সিং (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শ্রীশান্ত, জহির খান, ভিআরভি সিং, মুনাফ প্যাটেল, অনিল কুম্বলে, রমেশ পাওয়ার, রাজেশ পাওয়ার।