২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার হত্যা-রহস্যের তদন্ত শুরু হচ্ছে

উলমার হত্যা-রহস্যের কিনারা করতে তদন্ত শুরু হচ্ছে ২৩ এপ্রিল থেকে। উলমারের মরদেহ দক্ষিণ আফ্রিকায় তার পরিবারের কাছে হস্তান্তরের আগেই তদন্ত শুরু করতে চান বলে জানিয়েছেন কিংস্টনের গোয়েন্দা কর্মকর্তা প্যাট্রিক মার্ফি। আগামী ২৩ এপ্রিল জ্যামাইকান কনফারেন্স সেন্টারে তদন্ত কর্মকর্তারা বসবেন বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 11:05 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ইতিমধ্যেই ২২ জন তাতে উপস্থিত থাকার আগ্রহ দেখিয়েছেন।

৫৮ বছর বয়সী এই ইংলিশ কোচের মৃত্যু-রহস্য তদন্তে জ্যামাইকান পুলিশ প্রথমে ‘তিন সপ্তাহের বেশি’ সময় নিলেও এখনো তদন্তে কোনো অগ্রগতি নেই। তাই ডাকা হয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডকে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দুই পাকিস্তানী গোয়েন্দাও। সোমবার তারা কিংস্টনে এসে পৌঁছান বলে জানিয়েছেন জ্যামাইকার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের স্থায়ী সেক্রেটারি গিলবার্ট স্কট। তিনি বলেছেন, “ যতদিন তাদের থাকা দরকার ততদিনই থাকবেন।” জ্যামাইকান সরকারের অনুরোধে দুই গোয়েন্দাকে পাঠানো হয়েছে ওখানে। তারা বব উলমারের মৃত্যু-রহস্য উদঘাটনে সাহায্য করবে স্কটল্যান্ড ইয়ার্ডকে।

এছাড়াও আছেন দুজন ফরেনসিক এক্সপার্ট, যারা দু সপ্তাহ ধরে বিভিন্ন নমুনা পরীক্ষায় সহযোগিতা করে যাচ্ছেন। তবে তারা এখন অপেক্ষা করছেন টেক্সোকলজি রিপোর্টের জন্য।