২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনি অন্য কিছু ভাবছেন না টম মুডি

বাতাসে উড়ছে খবর, শ্রীলঙ্কার কোচ টম মুডি নাকি ফিরছেন জন্মভূমিতে। সেখানে তার রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এখন কোচশূন্য। কিন্তু খোদ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই খবরের ভিত্তিতে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত মুডিকে কোচ করার বিষয়ে কোনো আলাপ আলোচনাতে যাবে না তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) তাদের ওয়েব সাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ‘‘ওয়েইন ক্লার্ক বছরের গোড়ায় অবসরে যাওয়ার পর ওয়াকা এটা পরিস্কার জানিয়েছিল যে, রাজ্যের কোচ হওয়ার জন্য টম (মুডি) সবার চেয়ে এগিয়ে। তবে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো চুক্তি হয়নি। আগামী মাস পর্যন্ত টম ওয়েস্ট ইন্ডিজে গুরুত্বপূর্ণ কাজে ব্যাস্ত থাকবেন। সেখানে তিনি বিশ্বকাপের রোমাঞ্চকর পর্বে শ্রীলঙ্কার দায়িত্ব পালন করবেন আর এটাকে সম্মান করে ওয়াকা।’’

সে কারণে বিশ্বকাপ চলাকালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মুডির সঙ্গে এ বিষয়ক আলোচনা থেকে বিরত থাকছে। ওয়াকা জানিয়েছে, ‘‘বিশ্বকাপের সঙ্গে টমের কমিটমেন্ট জড়িত। আর সে কারণে এমন গুরুত্বপূর্ণ সময়ে কোনো আলোচনায় যাবে না ওয়াকা।’’

ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবেও আসছে টম মুডির নাম। বিশ্বকাপের পর ইংলিশদের জিম্বাবুইয়ান কোচ ডানকান ফ্লেচার বিদায় নিতে পারেন। সেক্ষেত্রে তার জায়গা নিতে এগিয়ে থাকবেন মুডি। শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার আগে মুডি ছিলেন ইংলিশ কাউন্টি ওস্টারশায়ারের কোচ। এখনো তার পরিবার ওখানেই থাকে। তবে টম মুডি নিজে অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ‘‘এই বিষয়ে নানা অনুমান আছে দেখছি। কিন্তু আমি এখনো কিছু ভাবিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে আমি বলেছি, বিশ্বকাপের পর শ্রীলঙ্কার সঙ্গে বসে দেখবো আমার ভবিষ্যত কোথায় লেখা আছে।’’