২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ দেশে ফিরতে হচেছ রাসেল আর্নল্ডকে

বিশ্বকাপের মাঝপথেই সম্ভবত দেশে ফিরে যেতে হচ্ছে লঙ্কান রাসেল আর্নল্ডকে। শ্রীলংকার এই ব্যাটসম্যানের কাছের এক আত্মীয় মারা গেছেন। মৃত আত্মীয়ের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে দেশে ফিরবেন আর্নল্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

১৯৯৬ সালের পর আরো একবার বিশ্বকাপ জয়ের পথে ভালোই এগুচ্ছে শ্রীলঙ্কা। তাদের পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ অবস্থাতেও দেশে ফিরতে হচ্ছে আর্নল্ডকে। কারণ, শনিবার ট্রেনের নিচে পড়ে মারা গেছেন তার শ্যালক। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন বলে ট্রেন আসার শব্দ শুনতে পান নি তিনি। আর্নল্ডের পরিবার জানিয়েছে, এ কারণেই রোববার দেশে আসার বিমান ধরার চেষ্টা করছিলেন রাসেল আর্নল্ড।