শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতির দু বছর জেল
দু বছর জেলের সাজা হলো শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার। দেশটির ইমিগ্রেশন আইন ভাঙার দায়ে স্থানীয় আদালত এই রায় দিয়েছে। এছাড়া তাকে ৫০ হাজার রুপি বা ৪৫০ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
২০০৩ সাল থেকে সুমাথিপালার বিরুদ্ধে এই মামলাটি চলে আসছিল। অভিযোগ ছিল, ১৯৯৯ বিশ্বকাপে লঙ্কান বোর্ডের প্রধান থাকার সময়টাতে ক্ষমতার অপব্যবহার করেছিলেন তিনি। জাল কাগজপত্র বানিয়ে ১৯৯৯ বিশ্বকাপ দেখার কথা বলে আন্ডারওয়ার্ল্ডের ডন ধাম্মিকা অমরসিংহকে ইংল্যান্ডে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন সুমাথিপালা। সেই অপরাধে দোষী হয়ে সাজা পেলেও সুমাথিপালার আইনজীবী বলেছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।
