২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লু ভিনসেন্টেরও বিশ্বকাপ শেষ

একের পর এক দুঃসংবাদে নিউজিল্যান্ড এখন খানিকটা বিপর্যস—। খেলোয়াড়দে যেন চোট পাওয়ার হিড়িক লেগেছে। ডান হাতের চোটের কারণে পেসার ড্যারিল টাফিকে ক’ দিন আগে দেশে ফিরে যেতে হয়েছে। এবার তার সঙ্গী হতে হচ্ছে লু ভিনসেন্টকেও। কব্জির হাড় ভেঙ্গে যাওয়ায় এই ওপেনারেরও শেষ হয়ে গেছে বিশ্বকাপ। ভিনসেন্টের জায়গায় হামিশ মার্শালকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড দল। খুব শিগগিরি তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা। অবশ্য তার আগে আইসিসির অনুমোদন প্রয়োজন হবে কিউইদের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

“অ্যান্টিগায় আজ (রোববার) সকালে অনুশীলনের সময় বাঁ কব্জির হাড় ভেঙ্গে ফেলেছেন লু ভিনসেন্ট। বিশ্বকাপ ক্রিকেটে তার খেলার আর কোনো সম্ভাবনা নেই। ব্যাট করার সময় শেন বন্ডের বলে আঘাত পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স --- রে রিপোর্টে কব্জি ভেঙ্গে যাওয়ার পরিষ্কার লক্ষণ দেখা গেছে”----- এক বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড দল। যার অর্থ কানাডার বিপক্ষে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দেয়া (প্রথম দুই ম্যাচে ‘শূন্য’ করেছিলেন তিনি) ভিনসেন্টকে এক রাশ হতাশা নিয়েই ফিরতে হচ্ছে স্বদেশে।

কিউইদের চোটগ্রস্ত খেলোয়াড়ের তালিকা অবশ্য আরো দীর্ঘ। জ্যাকব ওরাম ও পিটার ফুলটন আঙ্গুল, ক্রেইগ ম্যাকমিলান গোড়ালি এবং রস টেলরের হ্যামস্ট্রিংয়ে চোট। এত সব দুঃসংবাদের ভীড়ে একটাই ভালো খবর। কাঁধের সমস্যা কাটিয়ে সোমবার প্রথম বারের মতো পুরোদমে অনুশীলন করেছেন পেসার মার্ক গিলেস্পি। ‘সি’ গ্র“পে তিনটি ম্যাচেই জয় পাওয়া নিউজিল্যান্ড সুপার এইটে তাদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী বৃহস্পতিবার।