২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জয়ে আনন্দে মাতোয়ারা নড়াইল

মহান স্বাধীনতা দিবস আর বিশ্বকাপ ক্রিকেটে বারমুডাকে সাত উইকেটে হারিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করে বাংলাদেশের ‘সুপার এইট’ এ উঠার আনন্দে একাকার হয়ে গেছেন গোটা নড়াইলের মানুষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 05:47 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

নড়াইল থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানিয়েছেন, সেখানকার  রাস্তা --- ঘাট, হোটেল --- রেস্তোরা ---  সব জায়গায়ই শুধু ক্রিকেট আর মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে আলোচনা। শুধু শহরই নয়, গ্রাম--গঞ্জও ছেয়ে গেছে জাতীয় পতাকা, ব্যানার আর মাশরাফির ছবিতে।

সোমবার স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানেও বিভিন্ন বক্তার মুখে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও মাশরাফির সাফল্যের কথা উঠে এসেছে বারবার। আনন্দে উদ্বেলিত হয়ে অনেকে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদানের কথা চির কৃতজ্ঞতার সঙ্গে যেমন স্মরণ করেছেন, তেমনি বিশ্বকাপ ক্রিকেটে দেশের সোনার ছেলেদের সাফল্যের কথাও স্মরণ করেছেন তারা।

বক্তারা আশা প্রকাশ করে বলেছেন, মুক্তিকামী মানুষ যেমন স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, তেমনি দেশের সোনার ছেলেরাও একদিন বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে আনবে।

‘নড়াইল এক্সপ্রেস’  মাশরাফি বিন মর্তুজার পরিবারে বিশ্বকাপের উত্তাপটা একটু বেশি। মাশরাফির বাড়িটিই যেন এখন শহরের আনন্দের কেন্দ্রবিন্দু। মাশরাফির বন্ধুমহল, শুভাকাঙ্খী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী --- পেশার মানুষের পদচারণায় ছোট্ট বাড়িটির চত্বর এখন উৎসব মুখর। আনন্দ --- উৎসবের রঙিন ফানুসে মাশরাফির বন্ধু --- শুভাকাঙ্খীরা যখন উড়ছেন তখন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন এবং মা হামিদা মর্তুজা সুপার এইটে ছেলেদের সাফল্যের ভাবনায় নিমজ্জিত। দুজনেরই এক কথা, “আমাদের হারানোর কোনো ভয় নেই। প্রাথমিক পর্যায়ে যেটুকু পাওয়ার তা আমাদের ছেলেরা দিতে পেরেছে। বাংলাদেশের সোনার ছেলেরা তাদের স্বাভাবিক খেলা খেলতে অনেক দূর যেতে পারবে।”

দেশের জন্য সাফল্য বয়ে আনতে ক্রিকেটারদেরকে প্রাণভরে দোয়া করার জন্য দেশবাসির কাছে উদাত্ত আহবান জানিয়েছেন মাশরাফির বাবা --- মা ।