২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডবুকে দুবার নাম লেখালেন রিকি পন্টিং

মাত্র ৯ রানের জন্য ২৪তম ওয়ানডে এবং বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরি পাননি। তবে রিকি পন্টিংয়ের সেই হতাশা ভুলিয়ে দিয়েছে দুটো অসাধারণ অর্জন। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯১ বলে ৯১ রানের ইনিংস খেলার পথে ওয়ানডের ‘টেন থাউজ্যান্ড’ ক্লাবের গর্বিত সদস্যও হয়ে গেছেন তিনি। দশ হাজার রান করা ব্যাটসম্যানদের ক্লাবের সপ্তম সদস্য হওয়ার দিনে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন তিনি। সৌরভ গাঙ্গুলীর সমান ২৫টি ছক্কা নিয়ে এ ম্যাচ শুরু করা অস্ট্রেলিয়ার অধিনায়ক এখন ২৭টি ছক্কা নিয়ে সবার ওপরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 07:59 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মজার ব্যাপার  হলো, শনিবার পন্টিংয়ের মারা দুটো ছক্কার একটি ধরা পড়েছে তারই এক স্বদেশবাসীর হাতে! গ্যালারিতে বসা মেলবোর্নের অধিবাসী টনি কারলন এক হাতে ক্যাচটা ধরতে পেরে আনন্দে আত্মহারা, “পন্টিং মারার পরই আমি বলটা লক্ষ্য করছিলাম। যখন দেখলাম সেটা নেমে আসছে, আমি শুধু ভাবলাম একবার চেষ্টা করে দেখিই না! তারপরই দেখলাম বলটা আমার মুঠোর মধ্যে। আমার আশেপাশে আরো বেশ কয়েক জন ছিল। তবে তাদেরকে আমি হারিয়ে দিতে পেরেছি।”

ওয়ানডে’র ‘টেন থাউজ্যান্ড’ ক্লাব

ব্যাটসম্যান (দেশ) ম্যাচ ইনিংস রান

শচীন টেন্ডুলকার (ভারত) ৩৮৪ ৩৭৪ ১৪৮৪৭

ইনজামাম---উল হক (পাকিস্তান) ৩৭৮ ৩৫০ ১১৭৩৯

সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ৩৮২ ৩৭১ ১১৬৭৫

সৌরভ গাঙ্গুলী (ভারত) ২৮৯ ২৭৯ ১০৬৩২

ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ২৯৩ ২৮৩ ১০২১৭

রাহুল দ্রাবিড় (ভারত) ৩১৩ ২৯০ ১০১২৫

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৭২ ২৬৬ ১০০৮৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা

ব্যাটসম্যান (দেশ) ম্যাচ ছক্কা

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৩১ ২৭

সৌরভ গাঙ্গুলী (ভারত) ২১ ২৫

ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ২৩ ২২

হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা) ১৮ ২২

সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ৩০ ২০

শচীন টেন্ডুলকার (ভারত) ৩৬ ১৯