ড্যারিল টাফির বিশ্বকাপ শেষ
প্রায় দু বছর পর ইনজুরি কাটিয়ে গত মাসেই মাঠে ফিরেছিলেন তিনি । সেই ইনজুরিই শেষ করে দিল ড্যারিল টাফির বিশ্বকাপ! হাতের ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ডের এই পেসারকে ফিরে যেতে হচ্ছে দেশে।
প্রথম দুই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। বৃহস্পতিবার কানাডার বিপক্ষে কিউইদের শেষ গ্র“প ম্যাচে খেললেও তেমন সুবিধা করতে পারেননি টাফি। তবে ৬ ওভার বল করে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকার চেয়ে তাকে অনেক বেশি দুঃখ দিয়েছে ইনজুরিটা। এর জন্যই তো প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে এসে তাকে ফিরতে হচ্ছে দুঃখভারাক্রান্ত হৃদয়ে! আইসিসি’র সঙ্গে কথা বলে টাফির বদলি ক্রিকেটার নেয়ার সিদ্ধান্ত নেবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে ক্রিস মার্টিনের ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার সম্ভাবনাই বেশি।
