২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের জগত থেকে বাস্তবে আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ --- পাকিস্তান, ‘ডি’ গ্র“পের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের লাইন আপটা হওয়ার কথা ছিল এমনই। কিন্তু তা না হয়ে হলো ওয়েস্ট ইন্ডিজ --- আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় টাইয়ের জন্ম দেওয়া আয়ারল্যান্ড পরের ম্যাচে পাকিস্তানকে হারায়নি শুধু। একই সঙ্গে তাদেরকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়ে এবং নিজেরা আবির্ভাবেই সুপার এইটে পা রাখার গৌরবে ভাসছিল। সময়টা তাদের একরকম স্বপ্নের মতো করেই কাটছিল। গ্র“প চ্যাম্পিয়নশিপ ম্যাচে অবশ্য তাদেরকে স্বপ্নের জগত থেকে বাস্তবে নেমে আসতে হল। নামিয়ে আনলো আসলে ওয়েস্ট ইন্ডিজ। শিবনারায়ন চন্দরপলের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে ৫৯ বল বাকি থাকতেই টার্গেটে পৌছে গিয়ে ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এবং আইরিশদের বিপক্ষে জয় থেকে পাওয়া ২ পয়েন্ট নিয়েই সুপার এইট পর্ব শুরু করবে ব্রায়ান লারার দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল ১৯০ রান। এটা অবশ্য আইরিশদের বেঁধে দেওয়া নয়।  ৪৫ দশমিক ২ ওভারে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৬১ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর যখন আবার শুরু হয় তখন অনেকটা সময় কেড়ে নিয়েছে প্রকৃতি। তাই ৪৮ ওভারে নির্ধারিত ম্যাচে আইরিশরা অলআউট হয়নি বটে। কিন্তু ৮ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ১৮৩ রান। তবে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৪ নয়, করতে হবে ৪৮ ওভারে ১৯০ রান --- টার্গেট এভাবে বেড়ে যাওয়ার কারণ ডাকওয়ার্থ লুইস মেথড।

বল হাতে এদিন আইরিশ ব্যাটসম্যানদের ভোগানো ক্রিস গেইলকে (১৮) দ্রুতই ফিরিয়ে দিয়ে আনন্দের উপলক্ষই তৈরি করেছিলেন উদ্বোধনী বোলার ল্যাংফোর্ড স্মিথ। কিন্তু ওই পর্যন্তই। এরপর ক্রমেই স্বপ্নের জগত থেকে তাদের বাস্তবতায় নমিয়ে এনেছে চন্দরপল আর রামনরেশ সারওয়ানের দ্বিতীয় উইকেট জুটি। তাদের ১১৯ রানের পার্টনারশিপে অবশ্য সারওয়ানের অবদান সামান্যই, ৩৬ রান! সারওয়ানের বিদায়ের পর বাকিটা পথ মারলন স্যামুয়েলসকে (২৭*) নিয়ে বাকিটা পথ নির্বিঘেœই পাড়ি দেওয়া চন্দরপল ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করেছেন এ ম্যাচে। ১০৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া চন্দরপলের নামের পাশে শেষপর্যন্ত হার না মানা ১০২ রান।  আইরিশদের বাস্তব দেখানো তার এই ইনিংসটায় ১০ বাউন্ডারির সঙ্গে চারটি ছক্কাও ছিল।

এর আগে জেরেমি ব্রে’র বিদায়ের পর সেই যে পথ হারিয়েছিল আয়ারল্যান্ডের ইনিংস, তারপরে সেটা আর পথ খুঁজেই পায়নি। অথচ স্যাবাইনা পার্কে তার ব্যাটে

একটা সময় কিন্তু আয়ারল্যান্ডের ইনিংস অনেক বড় হবে বলেই মনে হচ্ছিল। এই বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরিয়ান ব্রে’র ব্যাট স্বাগতিকদের বিপক্ষে একাই লড়ে যাচ্ছিল। কিন্তু তার বিদায়ে বড় একটা ধাক্কাই খায় আয়ারল্যান্ডের ইনিংস। মাত্র ৩ রানে প্রথম উইকেট হারানোর পরও আইরিশ ইনিংসকে কখনোই পথচ্যুত মনে হয়নি ব্রে ছিলেন বলে। ইয়োইন মরগানকে (১৮) নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৮ রান যোগ করার পর ব্রের আরেকটা বড় ইনিংসের সম্ভাবনাই জেগেছিল। সেই সঙ্গে দলের আশাও প্রাণ পাচ্ছিল। কিন্তু জেরোম টেলরের হাফভলি বলে ড্রাইভ খেলে বিপদ ডেকে আনেন এই আইরিশ ওপেনার। মিড অফে বদলি ফিল্ডার লেন্ডল সিমন্স তার ক্যাচ নেওয়ার সময় ব্রের রান ৪১। আর দলের ৪ উইকেটে ৮২ রান। তার ৭২ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারির মার।  শেষপর্যন্ত এটাই হয়ে থেকেছে আয়ারল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ। এরপরে আয়ারল্যান্ড ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন আন্দ্রে বোথা। ড্যারেন পাওয়েল, ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইল নিয়েছেন দুটো করে উইকেট। আর সফলতম বলতে গেলে অফস্পিনার গেইলকেই বলতে হয়। অন্য দুজন যথাক্রমে ২৪ ও ৩৫ রান দিলেও গেইলের ১০ ওভারে খরচ মাত্র ২৩ রান। নিজের আসল কাজ ব্যাটিংয়ে তেমন কিছু করতে না পারলেও ম্যাচ সেরা শিবনারায়ন চন্দরপল আইরিশদের ‘সুপার এইটের জ্বালা’র আভাস ঠিকই দিয়ে দিয়েছেন!

দু’দলই সুপার এইট নিশ্চিত করে বসে আছে আগেই। সেই অর্থে তাই ‘ডি’ গ্র“পের ওয়েস্ট ইন্ডিজ --- আয়ারল্যান্ড ম্যাচটা গ্র“প শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই। এই লড়াইয়ের টস ভাগ্যে জেতেন আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনসন। এবং জিতে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অবশ্য সুপার এইটেও এ ম্যাচের জয় খুব কাজে আসবে। কেননা এ ম্যাচের বিজয়ী দল ২ পয়েন্ট নিয়েই শুরু করবে শেষ আটের লড়াই। টস হারলেও ব্রায়ান লারার দল শুরুতেই সাফল্য পেয়েছিল। দ্বিতীয় ওভারেই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডকে প্রথম ¯ি¬¬পে ক্রিস গেইলের ক্যাচ বানান ড্যারেন পাওয়েল। এই নিয়ে তিন ম্যাচে দ্বিতীয়বারের মতো শূণ্য রানে আউট হলেন  পোর্টারফিল্ড।  

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড : ৪৮ ওভারে ১৮৩/৮ ( ব্রে ৪১, মরগান ১৮, নিয়াল ১১, বোথা ২৮, কেনেথ ১৭, হোয়াইট ১৮, ম্যাককালান অপরাজিত ২০, অতিরিক্ত ২২, টেলর ১/৩৭, পাওয়েল ২/২৪, ব্র্যাডশ’ ১/২৭, ব্রাভো ২/৩৫, গেইল ২/২৩)

ওয়েস্ট ইন্ডিজ : ৩৮ দশমিক ১ ওভারে ১৯০/২ ( গেইল ১৮, চন্দরপল অপরাজিত ১০২, সারওয়ান ৩৬, স্যামুয়েলস অপরাজিত ২৭, অতিরিক্ত ৭, স্মিথ ১/৩৩, ম্যাককালান ১/৩৫)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী ( ডি/এল মেথড অনুযায়ী)