২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জন্য নিজেকে অপয়া ভাবছেন অমিতাভ!

ক্রিকেটের দারুণ ভক্ত অমিতাভ বচ্চন। এবার বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে উদ্ধুদ্ধ করার জন্য একটি বিশেষ গানে কণ্ঠও দিয়েছেন এই জীবন্ত কিংবদন্তী। তাই বলে ভাববেন না, ক্রিকেটভক্ত বলে, ভারতীয় দলের জন্য একটা গানে কন্ঠ দিয়েছেন বলে বিশ্বকাপ চলার সময় তিনি রাহুল দ্রাবিড়ের দলের সব ম্যাচ বসে বসে দেখবেন ‘বিগ বি’। শুনলে অবাক হবেন, পারতপক্ষে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখেনই না অনেকের মতে মুম্বাই ছবির ইতিহাসের সবচেয়ে বড় এই তারকা । বিশেষ করে খেলাটা যদি হয় ভারতের তাহলে তো টেলিভিশনের ত্রিসীমানাতেও যান না! কেন? কারণ, তার ধারণা তিনি খেলা দেখতে বসলেই ভারত হারবে। মঙ্গলবার এক রিপোর্টে তার এই কুসংস্কারের খবরটি জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এ প্রসঙ্গে ৬৪ বছর বয়ষ্ক বচ্চন বলেছেন, “ যেসব উত্তেজনাপূর্ণ খেলায় ভারত আছে সেগুলো আমি সাধারণত দেখি না। আমার মধ্যে এমনএকটা কুসংস্কার কাজ করে যে আমি দেখতে বসলেই ওই খেলায় ভারত হেরে যাবে।....এ জন্য খেলা শেষ হওয়ার পর আমি ফলাফলটা দেখি।”

তবে অমিতাভের বিশ্বাস এবারের বিশ্বকাপে ভারতই শিরোপা জয় করবে, কারণ,  “ বোলিং, ব্যাটিং ফিল্ডিং সব ক্ষেত্রেই ভারতীয় দল বেশ ভালো অবস্থায় আছে। তাছাড়া দলের সঙ্গে ভারতীয় জনগনের আশীর্বাদও আছে।”