কোটি কোটি মেয়ে আছে যারা ছেলেদের চেয়ে ভালো ক্রিকেট বোঝে : মন্দিরা বেদী
পুরো ক্রিকেট বিশ্ব যখন ক্রিকেট নিয়ে মেতে উঠেছে তখন মন্দিরা বেদীর চুপ করে থাকার কোনো কারণ নেই। ‘এক্সট্রা ইনিংস’ নিয়ে তিনি এবারেও থাকছেন বিশ্বকাপের আসরে। মন্দিরা বেদী সম্পর্কে ক্রিকেট দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ মনে করেন তার ক্রিকেট জ্ঞান সামান্য, ওইটুকু জ্ঞান নিয়ে এ ধরণের একটি অনুষ্ঠান উপস্থাপনায় আসা ঠিক নয়। তবে তার সৌন্দর্যের ভক্ত সকলেই। সম্প্রতি ভারতীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাকারে নিজের পছন্দের বিষয় ফ্যাশন, চলচ্চিত্র ইত্যাদির বাইরে বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন তিনি। তার কিছু অংশ :
‘এক্সট্রা ইনিংস’ উপস্থাপনায় এসে কেমন লাগছে?
অসাধারণ। খেলা আমি ভালবাসি, সুতরাং এমন একটা অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পাওয়া, এর চেয়ে ভালো ব্যাপার আর কী হতে পারে? চারু শর্মার সঙ্গে সাক্ষাতের জন্য আমি মুখিয়ে আছি।
এবার এক্সট্রা ইনিংসের বিশেষত্ব কী হবে?
এবার সরাসরি ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে প্রচারিত হবে অনুষ্ঠানটি। ফলে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির বেলায় যেরকমটা হয়েছিল সেভাবে কোনো তারকা অতিথি এবারে থাকছেন না। সেবার ছিলেন জন আব্রাহাম ও ধুম টু --- এর দল। তবে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের ক্রিকেট প্যানেলে থাকছেন টনি গ্রেগ, ইয়ান চ্যাপেল ও জন রাইটের মতো বাঘা বাঘা ক্রিকেট বিশ্লেষক।
প্রতিবার ক্রিকেট কাভার করতে গিয়ে ক্রিকেট --- জ্ঞানে বেশ সমৃদ্ধ হয়ে আসেন আপনি, তাই না?
ধন্যবাদ। এই প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। আচ্ছা আমি দেখতে সুন্দর, আর গ্ল্যামারাস পোশাক পরে থাকি বলে লোকে এটা কেন ভাবে যে আমি খেলা সম্পর্কে কিছুই জানি না? এই দেশে কোটি কোটি মেয়ে আছে যারা তাদের স্বামী বা বন্ধুদের চেয়ে বেশি না হলেও ক্রিকেট সম্পর্কে কোনো অংশে কম জানে না। আর আমার কথা বলি, আমি ক্রিকেট খাই, ক্রিকেট পান করি, ক্রিকেটের মধ্যেই আমার বসবাস। চারুর (চারু শর্মা) মতো ক্রিকেট --- জ্ঞান আমার নেই, সে দাবীও আমি কখনো করি না। আমার কাজ হলো ক্রিকেট প্যানেলের কাছে সেসব প্রশ্ন তুলে ধরা যেগুলি নিয়ে পথে --- ঘাটে আলোচনা হয়।
ঠিক আছে আসুন তাহলে আপনার ক্রিকেট জ্ঞানের পরীক্ষা নেয়া যাক। এপ্রিলে ২৭ তারিখে কার হাতে কাপটা উঠবে, আপনার কী ধারণা?
১৫/২০ দিন আগেও ক্যাঙ্গারুরাই ছিল হট ফেবারিট। কিন্তু সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ৫ বার হারার পর সে অবস্থান অনেকটা টলে গেছে। শ্রীলংকা প্রাণপন চেষ্টা চালিয়ে যাবে, সন্দেহ নেই। ইনজির দলও সবাইকে অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে।
আর ভারত?
দ্রাবিড় আর তার দলও অনেক শক্তিশালী। ট্রফি নিতে না পারলেও ফাইনাল পর্যন্ত ওঠার সম্ভাবনা ব্যাপক। ব্যাটিংটাই প্রধান শক্তি হলেও শ্রীশান্ত --- এর বোলিংও আক্রমণে বেশ শক্তি যোগাবে। তবে ভালো করাটা সহজ হবে না। ১৯৮৩ সালের কপিল দেব --- এর দলের মতো স্বপ্ন পুরণ করতে চাইলে ভারতীয় দলকে দর্শনীয় খেলা দেখাতে হবে।
পনার চোখে কোন ভারতীয় তারকা সবচেয়ে সুদর্শন?
এই আপনার ক্রিকেট নিয়ে আলাপ! একটু আগে বলতে চাইলেন যে, আমি শাড়ি পরি, ক্রিকেট বুঝি না ইত্যাদি ইত্যাদি, আর এখন ওইরকম প্রশ্ন করছেন নিজেই! তার বদলে কেন জিজ্ঞেস করেন না যে কোন ভারতীয় তারকাকে আমার সবচেয়ে প্রতিভাবান মনে হয়? এটা জিজ্ঞেস করলে বলবো, এই মুহুর্তে আমার কাছে মনে হয় ধোনিই ভারতের সেরা ক্রিকেটার। এই উইকেট কিপার কাম ব্যাটসম্যান যে কোনো ধরনের বোলিং আক্রমণের বিপক্ষেই অটল --- অচল হিমাদ্রির মতো দাঁড়িয়ে থাকতে পারে। আমি খুব করে চাই, সে যেন খুব দ্রুতই ক্যারিবীয় আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিয়ে তার ম্যাজিক দেখাতে শুরু করে।
আপনার কী মনে হয় বিশ্বকাপে স্কটল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ডের মতো দেশগুলোকে সুযোগ দেয়াটা ঠিক হয়েছে?
হ্যা এবং না। আমি একমত যে এরকম বড় আসরে খেলার সুযোগ পাচ্ছে তারা, এটা একটা ভালো দিক, এটা তাদের উৎসাহিত করবে হয়তো, অভিজ্ঞতাটাও তাদের কাজে লাগবে। কিন্তু এটাই যদি তাদের পরমপ্রাপ্তি হয়, তাহলে? এটা তাদের আত্মবিশ্বাসকে গুড়িয়ে দেবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখার মতো। বিষয়টা নিয়ে আইসিসির কর্তাব্যক্তিদের গুরুতরভাবে ভাবনা চিন্তা করা উচিত।
ভারতীয় দলের জার্সির রং এবার বদলে যাচ্ছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
হ্যা গাঢ় আকাশি নীল রঙের জার্সিটা থাকছে না। আমার এটা ভালো লাগেনি।
ক্রিকেট ছাড়া আর কী ভাবছেন এখন?
কিচ্ছু না। আমার মাথায় এখন ক্রিকেট ছাড়া আর কিছু নেই। সুতরাং আমি শুধু বলতে পারি যে, প্রিয় দর্শক, ‘চন্দ্রকান্ত কুলকার্নি মীরাবাঈ নট আউট’ এর জন্য অপেক্ষা করুন। এই ছবিতে আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে অভিনয় করেছি।
