২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড

প্রথম বলটা ‘নো’ করলেন জেমস ফ্র্যাঙ্কলিন। পরের বলেই এড জয়েস কট বিহাইন্ড! বিশ্বকাপের ‘সি’ গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে শুরুর এই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম চেঞ্জে বল করতে আসা জ্যাকব ওরাম তার পঞ্চম বলেই ইয়ান বেলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩১ রান। ভন ব্যাট করছেন ১৯ রান নিয়ে। পিটারসেন এখনো রানের খাতা খুলতে পারেননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ইংল্যান্ড : এড জয়েস, মাইকেল ভন, ইয়ান বেল, কেভিন পিটারসেন, পল কলিংউড, অ্যান্ড্রু ফ্লিনটফ, জেমি ড্যালরিম্পল, পল নিক্সন, লিয়াম প্লাঙ্কেট, জেমস অ্যান্ডারসন ও মন্টি পানেসার।

নিউজিল্যান্ড : স্টিভেন ফ্লেমিং, লু ভিনসেন্ট, রস টেলর, স্কট স্টাইরিস, জ্যাকব ওরাম, ক্রেইগ ম্যাকমিলান, ব্রেন্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেট্টরি, জেমস ফ্র্যাঙ্কলিন, শেন বন্ড ও জিতান প্যাটেল।