২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফেরার পথে সাইমন্ডস

তাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে উঠে সে দুশ্চিনন্তা শেষ করতে চলেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। নেদারল্যান্ডের বিপক্ষেই হয়তো অস্ট্রেলিয়া দলে ফিরবেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজ চলার সময় ডান হাতের পেশী ছিঁেড় গিয়েছিল অ্যান্ড্রু সাইমন্ডসের। সেটা ফেব্র“য়ারি মাসের শুরুর দিকের ঘটনা। তখন হাতে  অস্ত্রোপচার করা হলেও তার সুস্থ হতে আরো দেড়মাস সময় লাগবে বলে জানিয়েছিলেন ডাক্তার। সে হিসেবে এখন তার সুস্থ হয়ে ওঠারই কথা। স্কটল্যান্ডের বিপক্ষে ২০৩ রানে জেতার পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং জানিয়েছেন ডাক্তারদের অনুমান ঠিক হতে চলেছে। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাকি সাইমন্ডস খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তাকে। “ সে (সাইমন্ডস ) এখন দরজায় কড়া নাড়ছে। নেদারল্যন্ডের বিপক্ষে তাকে দলে নেওয়ার ব্যাপারে আলোচনা হবে এ সপ্তাহে”।

প্রায় দেড় মাস ধরে দলের বাইরে বলে সাইমন্ডসকে নেদারল্যান্ডসের মতো ছোট দলের বিপক্ষে  খেলিয়ে অনেকটা ম্যাচ প্র্যাকটিসের সুযোগই দিতে চায় অস্ট্রেলিয়া। ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই। তার আগে সাইমন্ডসের মতো ম্যাচ উইনারের পুরোপুরি সেরে ওঠার ব্যাপারে নিশ্চিত হতে চায় তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

তবে দলে ফেরা নির্ভর করছে সুস্থতা প্রমাণ করার ওপর। অস্ট্রেলিয়ার অধিনায়ক  সেরকম ইঙ্গিতও দিয়েছেন, “ সে এখন কেবল হাত ঘুরাতে পারছে, সুতরাং কিছু কাজ এখনো বাকি আছে।”