২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোপের মুখে শেবাগ আর ভারতীয় দল

ভারতের জাতীয় দৈনিক ‘হিন্দুস্থান টাইমস’--এর শিরোনাম ,“ভারতের ব্যাটসম্যানরা তাদের নিঃশেষ হওয়ার ক্ষমতা দেখালো”। সঙ্গে মাশরাফির বলে বোল্ড হওয়ার পর বীরেন্দর শেবাগের হাঁটু গেড়ে বসে থাকার ছবি। আরেক জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া'তে প্রকাশিত ছবিতে আউট হয়ে ফিরে আসা শচীন টেন্ডুলকারের পাশে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাসের দৃশ্য। পত্রিকাটার শিরোনাম,“দুর্বলদের পেশীশক্তির প্রদর্শনী”। বাংলা ভাষার সর্বাধিক প্রচারিত দৈনিক, কলকাতা থেকে প্রকাশিত ‘আনন্দবাজার পত্রিকা’র শিরোনাম, “১১ বাঙালির দাপটে ধরাশায়ী ভারত”। রোববার ভারতের পত্র ---- পত্রিকাজুড়ে এভাবেই তাদের দলের দুর্দশার পাশে বাংলাদেশের বীরত্ব ---- গাঁথা প্রকাশ পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 11:28 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পত্রিকাগুলোতে ভারতের পরাজয়ে শোকের মাতম। আর ক্রিকেটাররা পুড়েছেন মানুষের ক্রোধের আগুনে। জয়পুর ও বেনারসে খেলোয়াড়দের কুশপুত্তলিকা পর্যন্ত দাহ করেছেন ভারতের ক্ষুব্ধ নাগরিকরা। গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরে যাওয়ার পর মোহাম্মদ কাইফের বাড়িতে হামলা হয়েছিল। এবার কি শেবাগের বাড়িতে তা --- ই হবে? শনিবারও ব্যর্থ হওয়ার পর সাবেক কয়েক জন তারকা ‘বীরু'কে দল থেকে বাদ দেয়ার ব্যাপারে রীতিমতো সোচ্চার। সাবেক প্রধান নির্বাচক ও উইকেট কিপার কিরণ মোরে তাদের মধ্যে অগ্রগণ্য,“তাকে (শেবাগকে) বিশ্রাম দেয়া উচিৎ। ইনিংসে ভালো সূচনা প্রত্যেক দলের জন্যই খুব জরুরী। আমার মতে রবিন উথাপ্পার ওপেনিংয়ে আর রাহুল দ্রাবিড়ের তিন নম্বরে নামা উচিৎ। কারণ, তার (দ্রাবিড়ের) ইনিংস টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে।”

ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অজিত ওয়াদেকারও শেবাগের পারফরম্যান্সে ভীষণ বিরক্ত, “বারমুডার সঙ্গে ম্যাচটাই তার জন্য শেষ সুযোগ হওয়া উচিৎ। এই ম্যাচেও সে ম্যাচ উইনার হিসাবে জ্বলে উঠতে না পারলে তাকে ঘরোয়া ক্রিকেটেই পাঠিয়ে দেয়া উচিৎ।”